সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ঢাকা » রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন : মোমিন মেহেদী
রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা প্রয়োজন : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, রাজনীতিতে টাকা নয়, বই বা জ্ঞানচর্চা বেশি প্রয়োজন। আজ যদি রাজনীতিকদের মধ্যে বই বা জ্ঞানচর্চা থাকতো, তাহলে আর যাই হোক অপরাধ-দুর্নীতি-টাকা পাচারের রাজনীতির কারণে দেশ ধ্বংস হতো না।
তোপখানা রোডস্থ কার্যালয়ে ৩ ফেব্রুয়ারি বিকেল ৩ টায় ‘রাজনীতিকদের বই বা জ্ঞানচর্চার প্রয়োজনীয়তা’ শীর্ষক এক কর্মী সভায় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি নতুনধারার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের হাতে তাঁর ও অন্যান্য নেতৃবৃন্দের রচিত বই উপহার হিসেবে তুলে দেন।
প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, চেয়ারম্যান-এর উপদেষ্টা ও দৈনিক মাতৃভূমির খবর-এর সম্পাদক মো. রেজাউল করিম (নাসির তালুকদার), জাতীয় সাংস্কৃতিকধারার সাবেক সভাপতি কবি চঞ্চল মেহমুদ কাশেম, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সুহিতা সুলতানা মৌসহ কেন্দ্রীয় ও স্থানিয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।





১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর
কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ