শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
রাঙামাটি, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওসমানীনগরে মোটারসাইকেল আরোহী নিহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » ওসমানীনগরে মোটারসাইকেল আরোহী নিহত
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানীনগরে মোটারসাইকেল আরোহী নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কুরুয়া বাজারে দ্বায়িত্বরত হাইওয়ে পুলিশের একটি দল চলন্ত কাভার্ড ভ্যান থামাতে সিগনাল দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কাভার্ড ভ্যানটি এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।

ঘটনাস্থলে প্রাণ হারান উপজেলার দয়ামীর ইউনিয়নের সুয়ার গাঁ গ্রামের সুরাব আলীর পুত্র মাটরসাইকেল আরোহী এমাদ আলী (২৫)। এসময় উত্তেজিত জনতা দ্বায়িত্বরত হাইওয়ে পুলিশদের ধাওয়া করলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘন্টা ব্যাপি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তামাবিল হাইওয়ে থানার একদল পুলিশ উপজেলার কুরুয়া বাজারের পাশে মহাসড়কে দ্বায়িত্ব পালন করছিলেন। এসময় সিলেটগামী দ্রুত গতির একটি কাভার্ড ভ্যান থামাতে চেষ্টা করেলে কাভার্ড ভ্যান পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ওই ভ্যানকে ধাওয়া দিলে কাভার্ড ভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশদের ধাওয়া করলে পুলিশও দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে মহাসড়ক অবরোধ করা হয়। এতে উভয় দিক থেকে আসা যানবাহন ঘন্টা ব্যাপি আটকা পরে।

খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও তামাবিল হাইওয়ে থানার অনান্য সদস্যরা ঘটনাস্থলে এসে অবরুদ্ধ থাকা পুলিশ সদস্যদের উদ্ধার ও স্থানীদের সাথে আলোচনা পূর্বক মহাসড়কে যান চলাচল স্বভাবিক করে।

তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কবির বলেন, দূর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়কে দ্বায়িত্বরত পুলিশদের অবরোদ্ধ করার চেষ্টা করলে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই বিষয়ে এসল্ট মামলা দায়েরের প্রস্থুতি চলছে। পরবর্তীতে আরো পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) রফিকুল ইসলাম বলেন, কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার পর স্থানীয় ভিক্ষব্ধ জনতা দ্বায়িত্বরত হাইওয়ে পুলিশ সদস্যদের ধাওয়া করে এবং মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যান আটক করে থানায় নিয়ে আসার পাশাপাশি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

শিক্ষাই আমাদেরকে সকল স্বপ্ন দেখায় : বিশ্বনাথে এমপি মোকাব্বির

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, শিক্ষাই আমাদেরকে সকল স্বপ্ন দেখায়। তাই উন্নত জাতি গঠনে আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

শিক্ষা ছাড়া কখনই জাতির কাঙ্খিত উন্নয়ন সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে শিক্ষার উন্নয়নে এগিয়ে আসতে হবে। জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা বির্নিমানের জন্য সুশিক্ষা অর্জনের কোন বিকল্প নেই।

তিনি মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ আলিম মাদ্রাসা প্রাঙ্গনে ‘দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র ৫ম শিক্ষা বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের (একাদশ, নবম ও পঞ্চম শ্রেণী) ৯৬ জন গরীব-মেধাবী শিক্ষার্থীকে নগদ ৩ লাখ ২০ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি মাওলানা মখলিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র জেনারেল সেক্রেটারী হাসিন উজ্জামান নুরু, কোষাধ্যক্ষ জাহির আলী, সাবেক কোষাধ্যক্ষ মাহবুব আলী চুনু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার তফুর মিয়া, দৌলতপুর দারুচ্ছুুন্নাহ দাখিল মাদ্রাসার সভাপতি মখলিছুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব শফিক মিয়া, ট্রাস্টের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক ও সিংগেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ জমসিদ আলী, স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য ও মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিতালী ভট্টাচার্য্য এবং মানপত্র পাঠ করেন সিংগেরকাছ আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান।

উল্লেখ্য, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে সোমবার (১৩ ফেব্রæয়ারী) দিনব্যাপী সিংগেরকাছ পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে ৩য় ‘ফ্রি চক্ষু শিবির’ অনুষ্ঠিত হয় এবং বুধবার (১৫ ফেব্রুয়ারী) দৌলতপুর ইসলামিয়া দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে দিনব্যাপী ৪র্থ ‘ফ্রি চক্ষু শিবির’ অনুষ্ঠিত হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)