শিরোনাম:
●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
রাঙামাটি, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে জনতার হাতে ৪ চোর আটক
প্রথম পাতা » প্রধান সংবাদ » নবীগঞ্জে জনতার হাতে ৪ চোর আটক
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে জনতার হাতে ৪ চোর আটক

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় দিন দুপুরে ছাগল চুরি করার সময় ৪ চোরকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃতরা হলো বাহুবল উপজেলার পুটিজোড়ি ইউনিয়নের সোদচর গ্রামের মৃত গেদু মিয়ার পুত্র আহমদ আলী( ৩০),একই গ্রামের আব্দুর রশিদের পুত্র জুবেদ মিয়া(৩৪),সোদচর গ্রামের তালেব মিয়ার পুত্র মেরাজ মিয়া(২৫), চপমন্ডল কাতল গ্রামের তাজ উল্লার পুত্র কছরু মিয়া(৩০),

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়,উল্লেখিত ৪জন ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বিবিয়ানা গ্যাস ফিল্ডের সাউথপ্যাড এলাকায় সিএনজি (অটোরিকশায়) যোগে এসে হাওরে থাকা কয়েকটি ছাগল আটক করার চেষ্টা করে। এ সময় স্থানীয় করিমপুর গ্রামের ইকবাল হোসেন ঘটনাস্থলে এসে ছাগল ধরার কারণসহ বাড়ি কোথায় জানতে চায়। এ সময় তারা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন সিএনজিসহ তাদের আটক করে উত্তম মধ্যম দেন।

খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন ঘটনা স্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন।

ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মোসলেহ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নবীগঞ্জে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতার চেক বিতরণ

নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা পর্যায়ে মহিলাদের আয়বর্ধক প্রশিক্ষণ (আইজিএ) এর ১৬তম ব্যাচের ফ্যাশন ডিজাইনিং এবং ফুড প্রসেসিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে যাতায়াত ভাতার চেক বিতরণ করা হয়। ১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে যাতায়াত ভাতার চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুর রহমান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ।

কিশোর-কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নবীগঞ্জ :: নবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি’র সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদুর রহমান চৌধুরী, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমদ প্রমুখ।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)