শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সরকারের উন্নয়নমূলক কাজে কোনো ওজর আপত্তি চলবে না : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সরকারের উন্নয়নমূলক কাজে কোনো ওজর আপত্তি চলবে না : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
বুধবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের উন্নয়নমূলক কাজে কোনো ওজর আপত্তি চলবে না : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নমূলক সকল কাজের বিষয়ে অবগত আছেন। কোথায় কী হচ্ছে সবকিছুর খবর তিনি রাখেন। তাই সরকারের উন্নয়ন কাজে কোনো প্রকার ওজর আপত্তি চলবে না বলে জানালেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর।
আজ ঢাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সংশ্লিষ্টদের প্রতি এ নির্দেশ দেন।
মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং এমপি আরও বলেন, সরকারের উন্নয়নমূলক কাজের রাজস্ব আয় ও ব্যয়ের হিসাব সঠিকভাবে রাখতে হবে। তিনি বলেন, উন্নয়নের কাজ কতটুকু হলো, আর কতটুকু বাকি আছে তা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের মনিটরিং করতে হবে। তিনি বলেন, মানুষের কল্যাণের জন্যই সরকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করে থাকে।
সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে মন্ত্রী বীর বাহাদুর বলেন, পাড়াকেন্দ্রগুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি বলেন, পাড়াকেন্দ্রের ঘরগুলো মেরামত ও নতুনভাবে নির্মাণ করা দরকার। তিনি পাড়াকেন্দ্রে বসবাসকারী সকলকে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সোলার প্যানেল বিদ্যুত সুবিধার আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, পার্বত্য অঞ্চলে মিশ্র ফল চাষ, কফি, কাজুবাদাম, তুলা, ইক্ষু ও মসলা চাষ কৃষকদের ভাগ্য পরিবর্তন করে দিবে। পার্বত্য তিন জেলায় মিশ্র ফল চাষ, কাজু বাদাম, কফি, ইক্ষু ও মসলা চাষে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন মন্ত্রী। তিনি পরিবেশের ভারসাম্য ঠিক রেখে পরিকল্পিত উপায়ে বাগান সৃজন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিন পার্বত্য জেলায় সংশ্লিষ্টদের সমন্বয়ে বাগান সৃজন করার পরামর্শ দেন মন্ত্রী। এক্ষেত্রে জুম চাষকে ঠিক রেখে বন সৃষ্টি, পানির উৎস বের করা ও পরিকল্পিত উপায়ে বাগান করার জন্য সংশ্লিষ্টদের প্রতি গুরুত্বারোপ করেন মন্ত্রী। মন্ত্রী জুনের মধ্যে উন্নয়নমূলক কাজ দৃশ্যমান করার বিষয়ে এখনই তৎপর হওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভাপতির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম বলেন, সংশ্লিষ্টদের কাজের গতির দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। ফাইলিং কাজ ফেলে রাখা বা বিলম্ব করা অপরাধ। এ বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন সচিব।
সভায় তিন পার্বত্য জেলায় কোল্ড স্টোরেজ নির্মাণ, পার্বত্য চট্টগ্রাম এলাকায় টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, মিশ্র ফল চাষ এবং মসলা চাষ প্রকল্প, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ২০২২-২৩ অর্থবছরে বাস্তবায়নাধীন এডিপিভুক্ত প্রকল্প ও উন্নয়ন সহায়তার বাস্তবায়ন অগ্রগতি, পর্যালোচনা, প্রকল্পসমূহের বরাদ্দ ও ব্যয়ের সার্বিক অগ্রগতি প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মৎ হামিদা বেগম এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যেন্দ্র কুমার সরকার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নূরুল আলম চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রদীপ কুমার মহোত্তম (এনডিসি), পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন ইফতেখার আহমেদ, সদস্য, বাস্তবায়ন মোহাম্মদ হারুন-অর-রশীদ, সদস্য, প্রশাসক ও প্রকল্প পরিচালক ইফতেখার আহমেদ, মোঃ জসিম উদ্দিন, সদস্য, পরিকল্পনা ও প্রকল্প পরিচালক কফি ও কাজু বাদাম চাষ এবং ইউএনডিপি’র এসআইডি-সিএইচটি’র জাতীয় প্রকল্প পরিচালক সুপ্রদীপ চাকমা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)