শিরোনাম:
●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর ●   রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা ●   রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত ●   শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা ●   রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা ●   পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার ●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাবেক এমপি নুরুল ইসলাম খানের দাফন সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে সাবেক এমপি নুরুল ইসলাম খানের দাফন সম্পন্ন
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে সাবেক এমপি নুরুল ইসলাম খানের দাফন সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (বিশ্বনাথ-দক্ষিণ সুরমা) ও বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান অ্যাভোকেট নুরুল ইসলাম খানের জানাযার নামাজ মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথ আলিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযের ইমামতি করেন মরহুমের ভাতিজা ফখরুল ইসলাম খান। জানাযায় অংশ নেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নোমান আহমদের পরিচালনায় জানাযা নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ সরকারি ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভাপ্রোপ্ত সাধারন সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবীবুর রহমান, সরদের প্রবীন ব্যবসায়ী হাজি উলফত আলী, প্রবাসী সাংবাদিক বিশিষ্ট লেখক রহমত আলী, প্রবাসী কমিউনিটি নেতা আলতাফুর রহমান প্রমুখ।

মরহুমের প্রথম জানাযা মঙ্গলবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে প্রথম জানাযার নামাজ, বাদ এশা বিশ্বনাথ দারুল উলূম কামিল মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাযার নামাজ এবং রাত ৮টা ৩০ মিনিটের সময় বিশ্বনাথ পৌর এলাকার শ্রীধরপুর গ্রামে মরহুমের নিজ বাড়িতে তৃতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

তিনি মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা ৫০ মিনিটের সময় সিলেট নগরের একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।

বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর গ্রামের মরহুম মোহাম্মদ ফিরুজ খানের পুত্র অ্যাডভোকেট নুরুল ইসলাম খান ১৯৪৬ সালের ১৬ই জানুয়ারি জন্মগ্রহন করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ততকালীন বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা এলাকা নিয়ে গঠিত সিলেট-২ আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিশ্বনাথের ইতিহাসে প্রথম বিশ্বনাথী সংসদ সদস্য অ্যাভোকেট নুরুল ইসলাম খান ওই সংসদের সর্বকনিষ্ট সদস্য সদস্য নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানীর ঘনিষ্ট সহচর ছিলেন এবং জেনারেল ওসমানীর হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ছিলেন নুরুল ইসলাম খান।

এছাড়া তিনি বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট নুরুল ইসলাম খান মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বিশ্বনাথে একযুগ পর অনুষ্ঠিত হল ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সোমবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা।

উপজেলার দেওকলস ইউনিয়নের মঠুককোনা গ্রামের উত্তরের মাঠে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা প্রথম দিনের প্রতিযোগীতে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে চূড়ান্ত দৌঁড় বা ফাইনাল।

চিরায়ত বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতায় ‘সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৬০টি ঘোড়া নিয়ে দৌঁড় প্রতিযোগীতায় অংশগ্রহন করেন সৌখিন ঘোড়ার মালিকরা।

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌঁড় প্রতিযোগীতা কমিটির সাধারণ সম্পাদক লোকমান মিয়া জানান, দীর্ঘ প্রায় ১২ বছর ধরে বিশ্বনাথে ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা বন্ধ ছিল। পূর্ব পুরুষদের ঐতিহ্যবাহী ওই ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতা আমাদের এলাকা থেকে প্রায় বিলিন হতে চলেছে। ঘোড়ার দৌঁড় প্রতিযোগীতার ঐতিহ্য ধরে রাখতে প্রয়োজন সর্বমহলের সার্বিক সহযোগীতা।

মাওলানা আবু তায়্যিব সৎপুরীর মৃত্যুতে ইমাম নুরুর রহমানের শোক

বিশ্বনাথ :: সিলেটের নন্দিত মুফাস্সীরে কোরআন হাজারো আলেমের ওস্তাদ, হযরত মাওলানা আবু তায়্যিব সৎপুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বহু গ্রন্থ প্রনেতা, আর- রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের পরিচালক ইমাম এম নুরুর রহমান।

তিনি এক শোকবার্তায় এম নুরুর রহমান মরহুম আবু তায়্যিব সৎপুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

২১ শে ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।





সকল বিভাগ এর আরও খবর

গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাবিপ্রবি’তে  জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত রাবিপ্রবি’তে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ

আর্কাইভ