শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত
বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় চালক নিহত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ছয়টার দিকে ঢাকা টু খাগড়াছড়ি সড়কের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) চেক পোস্টের সামনে দাঁড়িয়ে থাকা খাগড়াছড়ি থেকে ঢাকা গামী ঝাড়ু বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৩৩৮৫) ও তার সামনে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭২৮৫)’কে একই লেনে পেছন থেকে দ্রুতগামী ইট বোঝাই মিনি ট্রাক (চট্টগ্রাম-ড-১১-০১২২) সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালক নিহত হয়। নিহত মিনি ট্রাক চালক জিয়াউল হক (৪০) করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ফরেস্ট অফিস কাসেম মাজার এলাকার মৃত অলি আহমদের পুত্র এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শী ও হেয়াকো বাজার ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জানান, ফরেস্ট অফিস চেক পোস্টে তল্লাশি চলাকালীন দাঁড়িয়ে থাকা ঝাড়ু বোঝাই ট্রাকের পিছনে দ্রুতগতির ইট বোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে ঝাড়ু বোঝাই ট্রাকটি তার সামনে দাঁড়িয়ে থাকা কাঠ বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মিনি ট্রাক ও ঝাড়ু বোঝাই ট্রাক দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিনি ট্রাকের চালকের মৃত্যু হয় এবং ঝাড়ু বোঝাই ট্রাকের হেলপার আহত হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।

স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন জানান, মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত চালক জিয়াউল হকের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করার পর পুলিশের সাথে সমঝোতা করে রাত এগারোটা দিকে কাসেম মাজারের সামনে বড় কবরস্থানে দাফন করা হয়।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কোনরকম মামলা দায়ের না করায় এবং মানবিক দৃষ্টিকোণ থেকে নিহত চালকের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, সেই সাথে সড়ক দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরিয়ে রাখায় চলাচল স্বাভাবিক হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)