শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযা সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযা সম্পন্ন
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযা সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথের কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন ও মুফাস্সিরে কুরআন মাওলানা আবু তায়্যিব সৎপুরী দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ শে ফেব্রুয়ারী) সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত মরহুমের জানাযায় শোকার্ত জনতার ঢল নামে। জানাযা শেষে পারিবারিক কবরস্থানের মাওলানা আবু তায়্যিব সৎপুরীকে চির নিদ্রায় শায়িত করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা ৭ মিনিটের সময় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি ৩ দিন ওই হাসপাতালের আইসিইউ’তে লাইফ সাপোর্টে ছিলেন।

হাজার হাজার শোকার্ত জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত মাওলানা আবু তায়্যিব সৎপুরীর জানাযার নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছেলে মাওলানা খালেদ সাইফুল্লাহ। জানাযা শেষে দুআ পরিচালনা করেন সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান।

খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণ করেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী, ইবনে সিনা হাসপাতাল সিলেটের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম, সিলেট জেলা উত্তর জামায়াতের আমীর হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন খান, সুনামগঞ্জ জেলা আমীর তোফায়েল আহমদ খান, ইসলামী চিন্তাবিদ ও গবেষক আল্লামা শায়খ ইসহাক আল মাদানী,

দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, গবিন্ধগঞ্জ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ শায়েখ আব্দুস সালাম আল মাদানী, সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদি, ভাইস প্রিন্সিপাল মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

মাওলানা আবু তায়্যিব সৎপুরী বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের সৎপুর গ্রামের ঐতিহ্যবাহী পীরবাড়িতে জন্ম গ্রহণ করেন। দেশের পুরাতন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র ছিলেন। কর্মজীবনে সিলেটের শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলার অধ্যক্ষ ও সৎপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেট শহরের শাহচট জামে মসজিদের খতীব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

আবু তায়্যিব সৎপুরী ছিলেন বহুগ্রন্থ প্রণেতা, কুরআন ও হাদিসের জ্ঞানের পাশাপাশি আধুনিক জ্ঞানে গুণান্বিত একজন মহৎপ্রাণ মানুষ এবং প্রচার বিমুখ ব্যক্তিত্ব। বাংলাদেশের বিভিন্ন জেলায় সহজ ও সাবলীল ভাষায় তাঁর আলোচনা তথা কুরআনের তাফসির বিপুল মানুষকে মুগ্ধ ও অনপ্রাণিত করেছে। অসংখ্য মানুষ তার কাছ থেকে জীবনের প্রকৃত দিক নির্দেশনা পেয়েছেন। মৃত্যুকালে মাওলানা আবু তায়্যিব সৎপুরীর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।





সকল বিভাগ এর আরও খবর

জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)