শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
রাঙামাটি, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ : আহত-৭
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ : আহত-৭
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ : আহত-৭

ছবি : সংবাদ সংক্রান্ত নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে কনে পক্ষকে ফোনে মিথ্যাচার করেছে এমন সন্দেহে বরপক্ষ ও বরপক্ষের প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ২জন গুরুত্বর আহত হওয়ার পাশাপাশি মোট ৭ জন নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষ্ণকোলা গ্রামে ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিরা হলেন, কৃষ্ণকোলা গ্রামের পিতা: মকবর আলী জালাল শেখ (৬৫), পুত্র: ইমরান হোসেন (২৩) ও অপর পক্ষের হযরত আলীর স্ত্রী আনোয়ারা বেগম(৬৫) এবং তার ৪ পুত্র দুলু আকন্দ (৪২), আমিনুল ইসলাম (৩০), আলম (৩৫) হাসেম আলী (৩০)।

আহতদের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জালাল শেখের ছেলে জাহাঙ্গীরের বিয়ের বিষয়ে কনে পক্ষকে ফোনে মিথ্যাচার করাকে কেন্দ্র করে প্রতিবেশী হযরত আলীর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৭ জন নারী-পুরুষ আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে জালাল শেখ মাথায় ও দুলু আকন্দ মুখমন্ডলে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্যান্যদের মধ্যে হাসেম আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত জালাল শেখের জামাই বলেন,‘এর আগেও তারা বিয়ে ভেঙ্গে দিয়েছে। এবারও কনে পক্ষকে ফোনে বলেছে ছেলেরা রহিঙ্গা। তাদের জমি নেই, ভাড়া বাড়িতে থাকে। একথা শুনে মেয়ের পরিবার বলে আমরা আপনাদের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবনা। তারা কেন এমন বলেছে? এবিষয়ে জানতে চাইলে তারা মারধর শুরু করে।’

অভিযোগ অস্বীকার করে আলম আকন্দ বলেন,‘ আমি বাজার থেকে আসার সময় দেখি তারা রাস্তায় দাড়িয়ে আছে। আমাকে থামিয়ে দিয়ে বলে বিয়েতে কেন ভাজি দিছিস? তখন বলি আমি এ সকল বিষয়ে কিছু জানিনা। তখন তারা আমাকে মারধর করে। আমি দৌড়ে বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়েরা আমাকে সহায়তার জন্য এগিয়ে আসলে তারা বাড়িতে এসে আমাদের মারধর করে’।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)