শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
রাঙামাটি, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ : আহত-৭
প্রথম পাতা » জয়পুরহাট » আক্কেলপুরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ : আহত-৭
শনিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আক্কেলপুরে প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষ : আহত-৭

ছবি : সংবাদ সংক্রান্ত নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে কনে পক্ষকে ফোনে মিথ্যাচার করেছে এমন সন্দেহে বরপক্ষ ও বরপক্ষের প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় পক্ষের ২জন গুরুত্বর আহত হওয়ার পাশাপাশি মোট ৭ জন নারী-পুরুষ চিকিৎসা নিয়েছেন। ঘটনাটি উপজেলার তিলকপুর ইউনিয়নের কৃষ্ণকোলা গ্রামে ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া আহত ব্যক্তিরা হলেন, কৃষ্ণকোলা গ্রামের পিতা: মকবর আলী জালাল শেখ (৬৫), পুত্র: ইমরান হোসেন (২৩) ও অপর পক্ষের হযরত আলীর স্ত্রী আনোয়ারা বেগম(৬৫) এবং তার ৪ পুত্র দুলু আকন্দ (৪২), আমিনুল ইসলাম (৩০), আলম (৩৫) হাসেম আলী (৩০)।

আহতদের পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জালাল শেখের ছেলে জাহাঙ্গীরের বিয়ের বিষয়ে কনে পক্ষকে ফোনে মিথ্যাচার করাকে কেন্দ্র করে প্রতিবেশী হযরত আলীর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ৭ জন নারী-পুরুষ আহত হয়ে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে জালাল শেখ মাথায় ও দুলু আকন্দ মুখমন্ডলে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অন্যান্যদের মধ্যে হাসেম আলী প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও বাকিরা আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত জালাল শেখের জামাই বলেন,‘এর আগেও তারা বিয়ে ভেঙ্গে দিয়েছে। এবারও কনে পক্ষকে ফোনে বলেছে ছেলেরা রহিঙ্গা। তাদের জমি নেই, ভাড়া বাড়িতে থাকে। একথা শুনে মেয়ের পরিবার বলে আমরা আপনাদের ছেলের সাথে মেয়েকে বিয়ে দিবনা। তারা কেন এমন বলেছে? এবিষয়ে জানতে চাইলে তারা মারধর শুরু করে।’

অভিযোগ অস্বীকার করে আলম আকন্দ বলেন,‘ আমি বাজার থেকে আসার সময় দেখি তারা রাস্তায় দাড়িয়ে আছে। আমাকে থামিয়ে দিয়ে বলে বিয়েতে কেন ভাজি দিছিস? তখন বলি আমি এ সকল বিষয়ে কিছু জানিনা। তখন তারা আমাকে মারধর করে। আমি দৌড়ে বাড়িতে যাওয়ার পরে আমার ভাইয়েরা আমাকে সহায়তার জন্য এগিয়ে আসলে তারা বাড়িতে এসে আমাদের মারধর করে’।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন,‘এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। তবে খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন’।





আর্কাইভ