শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়কে অবৈধ ট্রলি-ট্রাক্টরের বেপরোয়া অবাধ বিচরন
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়কে অবৈধ ট্রলি-ট্রাক্টরের বেপরোয়া অবাধ বিচরন
সোমবার ● ৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে সড়কে অবৈধ ট্রলি-ট্রাক্টরের বেপরোয়া অবাধ বিচরন

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: শষ্য, মৎস্য ও আমের রাজধানি খ্যাত উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাইয়ে অবৈধ ট্রলি ও ট্রাক্টরের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। এদের বেপরোয়া গতিতে চলাচলের কারনে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় একের পর এক দূর্ঘটনা। ফলে অকালেই ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। অবৈধ এসব যানবাহনের উৎপাতে অতিষ্ঠ স্কুলগামী কমলমতি শিশু-কিশোরসহ সকল শ্রেণী পেশার মানুষ।

এসব যানবহনের ফলে কাউকে আবার সারাজীবনের মতো বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব¡। এছাড়াও এগুলোর বিকট শব্দের কারনে ঘটছে শব্দদূষণও। ফলে স্কুলগামী শিশু-কিশোরসহ জন সাধারণকে সার্বক্ষনিক আতংকের মধ্যে চলাচল করতে হচ্ছে। কিন্তু চোখের সামনে অবৈধ এই যানের অবাধ চলাচল দেখেও কার্যকর কোনো পদক্ষেপ গ্রহন করছেন না সংশ্লিষ্ট প্রশাসন। ফলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে উপজেলায় সর্বত্র।

অবৈধ এ যান চলাচলের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ রাস্তাঘাটও। অধিক লাভের আশায় কৃষি কাজের ব্যবহার উপযোগি করে তৈরি এই যন্ত্রটি পণ্য পরিবহণ কাজে ব্যবহার করছে এক শ্রেণীর স্বার্থন্বেষী ব্যক্তিরা।

ট্রলি ও ট্রাক্টরের ড্রাইভারদের জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন না হওয়ায় অতি সহজেই এসব পরিবহন কিনে আনে ব্যবসায়িরা। তারা এসব ট্রাক্টর কিনে কৃষি কাজের পরিবর্তে ব্যবহার করছে পরিবহন কাজে। ফলে উপজেলায় ট্রাক্টরের সংখ্যা দিন দিন ব্যপকহারে বৃদ্ধি পাচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে তার ব্যপক প্রভাব বিস্তার রয়েছে।

সরজমিন ঘুরে দেখা যায়, চাষাবাদের জন্য আমদানীকৃত এই ট্রাক্টর অবৈধ ট্রলি-নছিমনসহ নানা পরিবহনে রুপান্তরিত হয়ে মানুষের সর্বনাশ করছে। আবাদি জমি ছেড়ে দাবড়ে বেড়াচ্ছে উপজেলা সদরসহ গ্রামীন জনপদে কিংবা বাজার কেন্দ্রিক জায়গাগুলোতে। ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আনুষ্ঠানিকতা না থাকায় শিশু কিংবা কিশোররাও অদক্ষভাবে এসব ট্রাক্টর অবাধে চালাচলের সুযোগ পাচ্ছে, ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দূর্ঘটনা। উপজেলায় প্রতিদিন অসংখ্য ট্রলি ও ট্রাক্টর বিভিন্ন ধরনের মালামাল নিয়ে অবাধে চলাচল করছে। কিন্তু বাংলাদেশ মোটরযান আইনে পাকা রাস্তায় চলাচলকারী যানবাহনের তালিকায় এর কোনো অস্তিত্ব নেই।

এ ব্যাপারে পথচারী ওয়াজেদ আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, অবৈধ ট্রলি ও ট্রাক্টর রাস্তা-ঘাট ও পরিবেশের মারাত্মক ক্ষতি করলেও এসব বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না স্থানীয় প্রশাসন।

এ ব্যাপারে স্কুল পড়ুয়া কোমলমতি শিশু সৌরভ বলেন, প্রতিদিন সকাল হলেই আমাদেরকে স্কুলে যেতে হয়। ট্রাক্টরের বেপোরয়া গতির ফলে ধুলা বালিতে আমাদের অনেক সমস্যা হয়। রাস্তায় আমাদের জীবনের ঝুুঁকি নিয়ে চলাচল করতে হয়।

এব্যপারে থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, সড়কে ট্রাক্টরের চলাচল কিংবা পূর্ণ সামগ্রী বহনের অনুমতি নেই, আমরা ট্রাক্টর চালকদের নিষেধ করছি। সড়ক নিরাপত্তার জন্য এসব অবৈধ যান চলাচল করতে দেওয়া হবে না, প্রতিরোধে আমরা কাজ করছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)