শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাচনি এলাকায় বহিরাগত প্রতিরোধে ইসির কাছে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি স্বতন্ত্র প্রার্থীর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নির্বাচনি এলাকায় বহিরাগত প্রতিরোধে ইসির কাছে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি স্বতন্ত্র প্রার্থীর
রবিবার ● ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনি এলাকায় বহিরাগত প্রতিরোধে ইসির কাছে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি স্বতন্ত্র প্রার্থীর

ছবি : সংবাদ সংক্রান্ত চাঁদপুর প্রতিনিধি :: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সমর্থকদের ওপর হামলা এবং বহিরাগত সন্ত্রাসীদের অনুপ্রবেশ রোধে নির্বাচনি এলাকার ৭টি পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানিয়েছেন অটোরিকশা প্রতীকের স্বতন্ত্রী প্রার্থী কাজী মিজানুর রহমান। একই সাথে তিনি অভিযোগ করেছেন, নির্বাচনি এলাকায় বহিরাগত সন্ত্রাসীরা স্থানীয় সহায়তায় অবস্থান করছে এবং তারা ভোটারদের মারধর ও হুমকি-ধমকি দিচ্ছে। এতে নির্বাচনি পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
গতকাল রবিবার (১২ মার্চ) দুপুরে কাজী মিজানের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশন বরাবর করা এক আবেদনপত্রের মাধ্যমে এসব দাবি ও অভিযোগ তুলে ধরা হয়। কাজী মিজানুর রহমান তার আবেদনে আরও অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন বহিরাগত সন্ত্রাসীদের মাধ্যমে হামলা ও প্রভাব খাটিয়ে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে। এতাবস্থায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ এলাকার ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসানোর দাবি জানান তিনি।
পুলিশ চেকপোস্ট বসানোর জন্য র্নিধারিত পয়েন্টগুলো হলো: দশানী-মোহনপুরের সীমানা মুখে ছারাকান্দি বেড়িবাঁধ, নয়ানগর বটতলা মোহনপুরের সীমানা বেড়িবাঁধ, পাঁচানী চৌরাস্তা মোহনপুর সীমানা, উত্তর পাঁচানী বউবাজার মোহনপুর সীমানা, নীলের চর (মিলারচর) মোহনপুর সীমানা, লেদামদি মাথাভাঙ্গা মোহনপুর সীমানা এবং মোহনপুর লঞ্চঘাট পয়েন্ট।
এ বিষয়ে রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার আনিছুর রহমানের সাথে কথা হলে তিনি সংবাদ সারাবেলাকে জানান, অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে। প্রয়োজনে ওই নির্বাচনি এলাকায় ভোটের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সব ধরনের কার্যকর ব্যবস্থা নেয়া হবে। একই সাথে শনিবার ১১ মার্চ ওই নির্বাচনি এলাকায় হামলার ঘটনা তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।
গত শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়নের মোহনপুর বাজার এলাকায় অটোরিকশা প্রতীকের প্রার্থীর সমর্থকদের ওপর আলাদা হামলার ঘটনা ঘটে। হামলার অভিযোগ উঠে অপর স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাফিজ তপদারের (মোটর সাইকেল প্রতীক) সমর্থকদের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত হন- চেয়ারম্যান প্রার্থী কাজী মিজানুর রহমানের অটোরিকশা প্রতীকের সমর্থক শাহিনা আক্তার ও কাজী হাসান। এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, এই হামলায় স্বতন্ত্র প্রার্থী মো. হাবিবুর রহমান হাফিজ তপদারের অনুসারী ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হক চৌধুরী দীপুর নেতৃত্বে এ হামলা চালানো হয়।
হামলার পর স্বতন্ত্র প্রার্থী কাজী মিজানুর রহমান সাংবাদিকদের জানান, হামলার তিন ঘটনায় আলাদা তিনটি মামলার প্রস্তুতি চলছে। তাতে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাফিজ তপাদার সমর্থিত শাহীন খালাসী, আল আমিন ও কাজী শরীফসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।
ওই হামলার ঘটনার পর থেকে গোটা নির্বাচনি এলাকায় ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বহিরাগতদের আনাগোনায় মোহনপুরের পরিস্থিতি দিনদিন উত্তপ্ত হয়ে উঠেছে। একই সাথে আগামী ১৬ মার্চের ভোট অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে করা সম্ভব হবে কিনা, ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে কিনা- এসব ব্যাপারে সন্দেহ দেখা দিয়েছে।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৭নং মোহনপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী। তারা হলেনÑ আব্দুল হাই (নৌকা), কাজী মিজানুর রহমান (অটোরিকশা), আবুল কাসেম (আনারস), ফয়সাল আহমেদ (টেলিফোন), শরীফ মাহমুদ সায়েম (টেবিল ফ্যান), আবু হানিফ অভি (ঢোল), বদিউল আলম (চশমা), হাবিবুর রহমান (মোটর সাইকেল) এবং সেলিম মিয়া (ঘোড়া)।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)