শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১২ মার্চ ২০২৩
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন রাইজিং স্টার
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন রাইজিং স্টার
রবিবার ● ১২ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন রাইজিং স্টার

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত ‘৭ম টি-টোয়েন্টি ইউনিয়ন লীগ’র শিরোপা ঘরে তুলেছে রাইজিং স্টার ক্রিকেট ক্লাব-৩ নাম্বার ওয়ার্ড। শনিবার (১১ মার্চ) বিকেলে স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশন বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে জয় চ্যালেঞ্জার ক্রিকেট ক্লাব-৪ নাম্বার ওয়ার্ডকে ৭৩ রানের হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় তারা। খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হন চ্যাম্পিয়ন দলের আরিফ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হন ৬ নাম্বার ওয়ার্ডের রাহাত আলী। এছাড়াও, সেরা ব্যাটার নির্বাচিত হন ৩ নাম্বার ওয়ার্ডের আরিফ ও সেরা বোলার নির্বাচিত হন একই ওয়ার্ডের হাসান। খেলা শেষে এসোসিয়েশনের সভাপতি লিটন মিয়ার সভাপতিত্বে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ সিদ্দিকুর রহমান ও সংগঠক আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন সিলেটি ভাষায় নির্মিত নাটকসমূহের জনপ্রিয় অভিনেতা সাহেদ মোশাররফ (কটাই মিয়া)। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, ক্রিকেট লীগের প্রধান পৃষ্ঠপোষক ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, কামাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক কার্যকরী সদস্য কবির আহমদ কুব্বার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ আবদুর রব রাজু। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউকে’র (ভি-৭) সদস্য আনোয়ার হোসেন তৈরুছ, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হবিবুল ইসলাম, ইউপি সদস্য বখতিয়ার আহমদ, পংকজ বিহারী দাস, রইছুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পারভিন বেগম, ফুলমালা বেগম, খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল এসোসিয়েশনের সভাপতি হেলাল আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শহীদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থসারথী দাশ পাপ্পু প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমদ ও সহসাধারণ সম্পাদক রাহাত আলী।

বিশ্বনাথে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন একলিমিয়া স্কুল

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ‘সার্সিং মেরিটস’ স্লোগানকে সামনে রেখে শিক্ষা মানোন্নয়নের পাশাপাশি মেধা অন্বেষণের লক্ষ্যে ‘কিউরিয়াস ফর ট্যালেন্ট’র উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের স্কুল শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘উপজেলা আন্তঃ বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা’য় চ্যাম্পিয়ন হয়েছে রামপাশা ইউনিয়নের একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়। শুক্রবার (১০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত গ্রান্ড ফাইনালে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’-এ বিষয়ের পক্ষে বিতর্কে অংশ নিয়ে বিপক্ষ দল অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী পক্ষের দলনেতা আলিয়া আক্তার নার্গিস। ফাইনালে মডারেটরের দায়িত্ব পালন করেন বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী। বিচারকের দায়িত্ব পালন করেন রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি খালেদ উদ-দীন, নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবদুল আজিজ, বুরুঙ্গা ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম। ফাইনাল শেষে কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সভাপতি অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে ও সদস্য প্রিন্সিপাল মণিকাঞ্চন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. জামাল উদ্দিন ভূইয়া। বক্তব্যে তিনি বলেন, ‘মেধা বিকাশে বিতর্ক প্রতিযোগিতার বিকল্প নেই। শুদ্ধ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে বিতর্ক প্রতিযোগিতা। মেধা বিকাশে দেশের প্রতিটি উপজেলায় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা প্রয়োজন।’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান, কিউরিয়াস ফর ট্যালেন্ট’র প্রবর্তক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আলী মজনু, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক। স্বাগত বক্তব্য রাখেন কিউরিয়াস ফর ট্যালেন্ট’র সাধারণ সম্পাদক আবদুল মুমিন মামুন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, কিউরিয়াস ফর ট্যালেন্টের উপদেষ্টা সাম্যবাদী কবি সাইদুর রহমান সাঈদ, অলংকারী ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, একলিমিয়া দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখর উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা ওয়াহিদ আলী, ব্যাংকার তাজ উদ্দিন আহমদ ও মকদ্দুছ আলী, প্রবাসী মোবারক হোসেন ও মনির আহমদ প্রমুখ।

বিশ্বনাথে ট্রান্সফরমার চোর আটক
বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সেবুল মিয়া (২৫) নামে ট্রান্সফরমার চোর চক্রের এক সদস্যকে আটক করেছে থানা পুলিশ। সে মৌলভীবাজার জেলার রাজনগর থানার গড়গাঁও গ্রামের মৃত তায়েফ আলীর ছেলে। চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ শুক্রবার (১০ মার্চ) ভোরে উপজেলার দেওকলস ইউনিয়নের বাগিছা বাজার থেকে জনতার সহায়তায় তাকে আটক করে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) বিনয় ভূষণ চক্রবর্তী জানান, ট্রান্সফরমার চুরির অভিযোগে গত বছরের ১৪ নভেম্বর বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করা হয় (মামলা নং- ৪)। আর ওই মামলার তদন্তেপ্রাপ্ত অভিযুক্ত সেবুল মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





খেলা এর আরও খবর

দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)