শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সুবেদের দাফন সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সুবেদের দাফন সম্পন্ন
সোমবার ● ১৩ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত সুবেদের দাফন সম্পন্ন

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল , নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লালাপুর গ্রামের মৃত ইরফান উল্লাহ’র ছেলে সুবেদ আলম (৩৫) এর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৫ টায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর- লালাপুর জামে মসজিদ প্রাঙ্গনে প্রায় তিন হাজার মানুষের উপস্থিতিতে অনুষ্টিত জানাজায় ইমামতি করেন উক্ত মসজিদের খতিব মাওলানা এনামুল হক।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট আবুল ফজল,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী,নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল,ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমেদ জিহাদী,ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাবেক সভাপতি আজিজুর রহমান,সাধারন সম্পাদক মুজিবুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিল হোসেন,উপজেলা যুবলীগ নেতা রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ চৌধুরী,ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহবুব আলম মোশাহীদ,ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফখরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিয়ান উপস্থিত ছিলেন।
জানাজাপূর্ব এক সংক্ষিপ্ত বক্তৃতায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী বলেন,সুবেদ ছিল আওয়ামী যুবলীগের একজন কর্মী। সে ভাল মনের একজন মানুষ ছিল। তার এমন মৃত্যুতে দল একজন পরিক্ষিত নেতাকে হারালো। পরিশেষে তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য,- গত ৪ মার্চ সুবেদ মিয়ার আকত অনুষ্টান সম্পন্ন হয়। আনুষ্ঠানিক ভাবে বউ ঘরে আনা হয়নি। বিকেলে মোটরসাইকেল যোগে শ্রীমঙ্গলে নববধু স্ত্রীর কাছে শশুর বাড়ী যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ফুলতলী বাজারে অপর আরেকটি গাড়িকে ওভারটেকিং করতে গেলে বিপরীত দিক থেকে আসা সুনামগঞ্জ এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সুবেদ। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুবেদ আলমের মৃত্যু হয়।
সিলেট ওসমানী হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ হিমাগারে রাখা হয়। গতকাল তাহার দুই ভাই,ভাতিজা,ভাতিজা লন্ডন থেকে আসার পর জানাজা শেষে গ্রাম্য কবর স্থানে তাকে দাফন করা হয়।

১৯৭২ সালের সংবিধানে এদেশে ধর্ম নিরপেক্ষতা ছিল যা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে

নবীগঞ্জ :: বাংলাদেশ গীতা পরিষদের ত্রি-বার্ষিক উৎসবের শুভ উদ্বোধনী অনুষ্টানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ড. দুর্গাদাস ভট্টাচার্য্য বলেন,বঙ্গবন্ধুর নের্তৃত্বে দেশ স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের সংবিধানে এদেশে ধর্ম নিরপেক্ষতা ছিল যা পরবর্তীতে পরিবর্তন করা হয়েছে । তাই এদেশে প্রত্যেকেই যার যার ধর্ম পালন করার স্বাধিনতা থাকতে হবে।গীতার বাণী মেনে চললে সমাজের সকল অশান্তি দূর হবে। তিনি গত ১০ মার্চ শুক্রবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমীতে বাংলাদেশ গীতা পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক বিজয় চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব বজন কান্তি ধরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন,সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন,সাবেক প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার,মনোরঞ্জন শীল এমপি,জাতীয় সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস,ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরঞ্জন অধিকারী,পুজা উদযাপনের সাবেক সভাপতি মিলন কান্তি দত্ত। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা পরিষদের সদস্য সচিব বিজন কান্তি ধর। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ গীতা পরিষদের হবিগঞ্জ জেলা শাখার সহ সভাপতি শংকর অধিকারী, নবীগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেলসহ বিভিন্ন বিভাগ,জেলা ও উপজেলা কমিটির নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বাংলাদেশ গীতা পরিষদ হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক, নবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নারায়ন রায়,হবিগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক সুরেন্দ্র চন্দ্র দেবনাথ,উপদেষ্টা হীরা লাল দেবনাথসহ দেশের বিভিন্ন স্থানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী,আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। সম্মেলনে বিভাগ,জেলা ও উপজেলা কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদকের কণ্ঠভোটে নতুন কমিটির সভাপতি বিজয় চন্দ্র দাস এবং সাধারন সম্পাদক বিজন কান্তি ধর নাম ঘোষনা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক হীরেন্দ্র নাথ বিশ্বাস।





সকল বিভাগ এর আরও খবর

১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড়
সুগন্ধায় স্পিডবোর্ট  দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ
বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪  অফিস  চলছে ১ বন কর্মকর্তা  দিয়ে ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)