শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় কৃষক আহত

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কৃষক ইলিয়াছ মিয়া (৪২) আহত হয়েছেন।

তিনি উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ছমরু মিয়ার ছেলে। গত শুক্রবার (৩১মার্চ) বিকেলে উপজেলার দৌলতপুর গ্রামে এঘটনাটি ঘটে।

বর্তমানে তিনি সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় গত শনিবার (১ এপ্রিল) ইলিয়াছ মিয়া বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং ২।

মামলার আসামিরা হলেন-উপজেলার দৌলতপুর গ্রামের সুরুজ আলীর ছেলে রুশন আলী (৬০), সুন্দর আলী (৪১), একই গ্রামের মৃত ছামির আলীর ছেলে হেলাল মিয়া (৩৬), আনহার মিয়া (৪২), ছোরাব আলীর ছেলে নজির আলী (৩৮)।

মামলার এজাহারে সূত্রে জানা গেছে, আসামিদের সঙ্গে বাদির রাস্তার জায়গা নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে আসামিরা বিভিন্ন উপায়ে বাদির ক্ষতি করার পায়তারা করতে থাকে।

এরই জের গত শনিবার বিকেলে বাদির তার বাড়ির পাশের নিজের মাছের ফিসারিতে খাবার দিতে যান। এসময় পরিকল্পিতভাবে আসামিদের হাতে থাকা দারালো দা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বাদির ওপর তারা হামলা চালায়।

এতে বাদি ইলিয়াছ আলী গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

মামলার দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম আবুল কালাম ফনিক। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মুন্সীরগাঁও গ্রামের মৃত আবদুন নুরের ছেলে।

বুধবার (৫ এপ্রিল) সকাল ১০টায় সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানাগেছে, গ্রেফতার আবুল কালাম ফনিকের বিরোদ্ধে একাধিক এনআই অ্যাক্ট মামলা রয়েছে। এসব মামলায় টাকে দুই বছর ৬ মাস সাজা ও ২৪ লাখ ৮০ হাজার টাকার দণ্ড দেন বিজ্ঞ আদালত।

দণ্ড নিয়ে বছরের পর বছর তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ আলী আজাহার ও এসআই শাহপরান মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে থানা এসআই জয়ন্ত সরকার বলেন, যথাসময়ে গ্রেফতার হওয়া ব্যক্তিকে সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)