শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে বাণিজ্যিক ভাবে বৃদ্ধি পাচ্ছে নেপিয়ার জাতের ঘাস চাষ
প্রথম পাতা » কৃষি » ঘোড়াঘাটে বাণিজ্যিক ভাবে বৃদ্ধি পাচ্ছে নেপিয়ার জাতের ঘাস চাষ
বৃহস্পতিবার ● ৬ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঘোড়াঘাটে বাণিজ্যিক ভাবে বৃদ্ধি পাচ্ছে নেপিয়ার জাতের ঘাস চাষ

ছবি : সংবাদ সংক্রান্ত ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন নেপিয়ার ঘাস চাষের প্রতি ঝুঁকছেন কৃষকরা। বর্তমান মৌসুমে হাট বাজার গুলোতে বেচা বিক্রি বেড়েছে নেপিয়ার ঘাসের। নিজেদের গবাদী পশুর খাদ্যের চাহিদা মিটিয়ে বাড়তি অংশ বাজারে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হচ্ছেন ঘাস চাষিরা।

ঘোড়াঘাট উপজেলার ৪ ইউনিয়ন ও ১ টি পৌর এলাকার বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, উল্লেখযোগ্য হারে এ ঘাস চাষ হচ্ছে। রাস্তার ধার, অনাবাদি জমি, বাড়ির আশপাশ, জমির আইল দিয়েও চাষ করা হচ্ছে এ ঘাস। সহজ পদ্ধতি ও কম পরিশ্রমে এ ঘাস চাষ করা যায়। এ ঘাসের চারা একবার জমিতে লাগালে ৩ বছরের মধ্যে নতুন করে লাগাতে হয় না। গবাদি পশুর প্রিয় খাদ্য হিসেবে ভিটামিন-এ ও অন্যান্য পুষ্টিগুন সমৃদ্ধ এ ঘাসের চাহিদা দিন দিন বাড়ছে।

বছরে সাধারণ সময়ে স্থানীয় হাট বাজারে এক মুঠো (আটি) ঘাস ১০ টাকা ও তিন আটি ঘাস এক সঙ্গে ২৫ টাকা দরে বিক্রি হয়ে থাকে। অনেকেই ঈদকে সামনে রেখে গরু হৃষ্টপুষ্টকরণ করে থাকেন। নিজেদের গবাদি পশু গুলোকে খাওয়ানোর পাশাপাশি এই ঘাস বাজারে বিক্রি করে থাকে। বর্তমানে নেপিয়ার ঘাস চাষ করে অনেক প্রান্তিক কৃষক এখন স্বাবলম্বি হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। কৃষকদের ধারণা আগামী কয়েক বছরের মধ্যে উপজেলা ও তার আশেপাশের এলাকা গুলোতে নেপিয়ার ঘাসের চাষ আরও বৃদ্ধি পাবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা শেখালীপাড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, তিনি পেশায় একজন কৃষক। বেশ কয়েক বছর ধরে তিনি ১ বিঘা জমিতে নেপিয়ার ঘাসের চাষ করছেন। তার বাড়িতে নিজের গরু থাকায় এখন আর তাকে বাজার থেকে ঘাস কিনতে হয় না, বরং বাড়ির গরুর খাদ্যের চাহিদা মিটিয়ে অতিরিক্ত ঘাস তিনি বাজারে বিক্রি করেন। লাভের অংক জানতে চাইলে তিনি বলেন প্রতি বিঘা জমিতে সারা বছরের খরচ বাদ দিয়ে ৬০ থেকে ৭০ হাজার টাকা লাভ হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিপ্লব কুমার দে জানান, গো-খাদ্য হিসেবে দানাদার খাদ্যের দাম বেশি হওয়ায় গবাদি পশুর খাদ্যের চাহিদা মেটাতে কৃষক বা খামারীদেরকে নেপিয়ার ঘাস চাষের প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে। এ লক্ষ্যে প্রতি মাসে ৭/৮ জন কৃষকদের চারা কাটিং সরবরাহ করা হয়ে থাকে। গত ৬ মাস পূর্বে এক জরীপে এ উপজেলায় ২শ একরের উপরে ঘাস চাষ ছিল। পরবর্তী ৬ মাসে এ সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)