শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রতিদিন রোজাদারদের বিনামূল্যে ইফতার দিচ্ছে কুষ্টিয়ার মৌবন
প্রথম পাতা » কুষ্টিয়া » প্রতিদিন রোজাদারদের বিনামূল্যে ইফতার দিচ্ছে কুষ্টিয়ার মৌবন
বুধবার ● ৫ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রতিদিন রোজাদারদের বিনামূল্যে ইফতার দিচ্ছে কুষ্টিয়ার মৌবন

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়া শহর ও শহরতলীর অলিগলিতে অসহায়, দরিদ্র কিংবা স্বল্পআয়ের দিনমজুরদের জন্য ব্যতিক্রমী ইফতারের আয়োজন করছে কুষ্টিয়ার নারী বাতায়ন নামক একটি সংস্থা। কুষ্টিয়ার বিশ্বস্ত খাদ্যা ও মিষ্টান্ন উৎপাদন প্রতিষ্ঠান মৌবনের উদ্যোগে এই নারী বাতায়ন পরিচালিত হয়ে আসছে। নারী বাতায়ন নামের এই সংগঠনের বেশ কয়েকজন সদস্য এমন মহতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। দিনশেষে ইফতারের আগ-মুহুর্তে স্বল্পআয়ের দিন মজুর শ্রমিকদের জন্য এই ইফতার সামগ্রী বিতরণ করছেন তারা। ইফতারের এক ঘণ্টা আগে তাদের রাস্তায় দেখা যায়। এসময় তারা পথচারীদের উদ্দেশ্যে বলেন, আপনি কি রোজা আছেন? আমাদের থেকে ইফতার নিয়ে যান। এভাবে ইফতার পেয়ে রোজাদাররাও অনেক খুশি।
সরেজমিনে দেখা গেছে, বিকেল ৫টার দিকে শহরের হাউজিং কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে ইফতারের প্যাকেট ও শরবত বিতরণ করছে। সেই পথ দিয়ে যাওয়া রিকশাওয়ালা, ভ্যান চালক, পথচারী, শ্রমিক-মজুরের হাতে তুলে দিচ্ছেন এসব ইফতার সামগ্রি। প্রতি বছরের ন্যয় এবারো এভাবেই প্রতিদিন একেক এলাকায় তারা ইজিবাইকে করে ইফতারের জন্য তৈরীকৃত প্যাকেট রোজাদারদের হাতে তুলে দেন। প্রতি প্যাকেটে মুড়ি, ছোলা, কলা, পেঁয়াজু, বুন্দিয়া, বেগুনি, আলুর চপ, জিলাপি, খেজুর রাখা হয়। সঙ্গে থাকে এক বোতল রুহ আফজা শরবত।
শহরতলীর গোসাইডাঙ্গা থেকে রিকশা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় চালিয়ে জীবিকা নির্বাহ করে আব্দুস সালাম। তিনি বলেন, এখন সবকিছুর দাম বাড়ছে। সংসারে ৫জন খানেওয়ালা। দিনশেষে আড়াইশ টাকা আয় হয়েছে। দিনভর যা আয় করিছি তা দিয়ে সংসারের জন্য চালডাল তেল লবন কিনতি হবি। ইফতারি কিনবো ক্যাম্বা কইরি। রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম। তারা আমাকে ডেকে এই ইফতারের প্যাকেট দিলো। আমিও নিয়ে নিলাম। যারা দিচ্ছে তাদের জন্য অনেক দোয়া করি বলে জানালেন তিনি।
ষাটোর্ধ রিকশা চালক কুদ্দুস আলী বলেন, প্রয়োজনের তাগিদেই রিকশা নিয়ে রাস্তায় বাইর হইছি। বেলা ডুইবি যাচ্ছে। ইফতারের সুময় হয়ে গেলে। কি করবো ভাবছিলাম। হঠাৎ করে এরা ডেকে ইফতারের বাক্স হাতে ধরিয়ে দিলো। রাস্তার পাশেই রিকশাই বসে ইফতার করলাম। সংগঠনের সদস্য আশিকুজ্জামান রনি বলেন, এই রমজানে শহরের কিছু রিকশা চালক, অটো চালক, পথচারী ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য ইফতারের আগ মুহূর্তে আমরা নারী বাতায়ন সংগঠনের মাধ্যমে শতাধীক ইফতার সামগ্রীর প্যাকেট করে রোজাদারদের হাতে তুলে দিচ্ছি। পুরো রমজান মাস এভাবে অসহায় মানুষদের মুখে ইফতার সামগ্রী তুলে দিতে আমরা বদ্ধপরিকর বলেও জানান তিনি।
মৌবনের নির্বাহী পরিচালক ও নারী বাতায়নের সভাপতি সাফিনা আনজুম জনী বলেন, আমরা প্রতিবছর আমাদের প্রতিষ্ঠানের আশেপাশের মসজিদ, মাদরাসা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। এছাড়াও শহরের রিকশাচালক অটোচালক ও সুবিধাবঞ্চিত মানুষের কিছুটা হলেও উপকারে আসবে এই ইফতার প্যাকেট। এটি পুরো রমজান জুড়েই চলমান থাকবে বলেও জানান তিনি। উল্লেখ্য, নারী বাতায়ন সংগঠনটি একটি মৌবন উদ্যোগ। মুলত নারীদের উন্নয়ন ও কল্যাণে পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এটি একটি মহিলা বিষয়ক অধিদপ্তরের অনুমোদনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)