শিরোনাম:
●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
রাঙামাটি, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০২৩
প্রথম পাতা » ঢাকা » জনগণের ঐক্যবদ্ধ গণসংগ্রাম অচিরেই এই সরকারকে বিদায় দেবে : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ঢাকা » জনগণের ঐক্যবদ্ধ গণসংগ্রাম অচিরেই এই সরকারকে বিদায় দেবে : গণতন্ত্র মঞ্চ
বুধবার ● ২৮ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের ঐক্যবদ্ধ গণসংগ্রাম অচিরেই এই সরকারকে বিদায় দেবে : গণতন্ত্র মঞ্চ

ছবি : সংবাদ সংক্রান্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের ভি আই পি লাউঞ্জে “রাজনৈতিক সংকট, চলমান গণআন্দোলন ও জনপ্রত্যাশা ” শীর্ষক মতবিনিময় সভায় জাতীয় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকারের গত ১৫ বছরের দুঃশাসনে দূর্নীতিবাজ ও দুর্বত্তরা পরাক্রমশালী হয়ে উঠেছে, রাজনীতির দূর্বৃত্তায়ন ঘটেছে। ভোটের ব্যবস্থা ও নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের রাস্তা বন্ধ করে আওয়ামী লীগ রাষ্ট্রের অবশিষ্ট ন্যুনতম গণতান্ত্রিক কাঠামো ভেংগে দিয়েছে। সরকার ও সরকারি দল এই সময়কালে দেশে আদিম লুটপাটের এক স্বর্গরাজ্য কায়েম করেছে। এখন তারা তাদের সীমাহীন অর্থবিত্তের নিরাপত্তার আতংকে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, সরকারি দল গায়ের জোরে ক্ষমতায় থাকতে যেয়ে দেশের নিরাপত্তাও বিপন্ন করে তুলছে, দেশে বাইরের হস্তক্ষেপের পথ তৈরী করছে। সেন্টমার্টিন লীজের কথা বলে তারা আন্দোলনে বিভ্রান্তি সৃষ্টি করে নিজেদের রক্ষা করতে তিনি চায়।

তারা বলেন, জনগণের সম্মতিহীন এই সরকারকে দেশের মানুষ আর কোনভাবেই নিতে পারছে না। অতি দ্রুত এই সরকারকে বিদায় নিতে হবে।তারা ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ পরিবর্তনের একেবারে ন্যুনতম ইস্যুতে রাজপথে সকল বিরোধী দল ও জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহবান জানান।

জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আবদুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় ফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ডাঃ ফয়জুল হাকিম, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, গণফোরাম এর প্রচার ও তথ্য বিষয়ক মঈনুদ্দিন মধু এবং গণতন্ত্র মঞ্চের নেতা, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম। সভা পরিচালনা করেন জেএসডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন গণতন্ত্র মঞ্চের নেতা শহীদুল্লাহ্ কায়সার, বহ্নিশিখা জামালী, সিরাজ মিয়া, হাবিবুর রহমান রিজু, বাচ্চু ভূইয়া, হাসিবউদ্দিন হাসিব প্রমুখ।

সভার সভাপতি আ স ম আবদুর রব বলেন, এই সরকার ও তাদের দূর্নীতিবাজদের পালিয়ে যেতে দেয়া যাবেনা।সকল অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।

শরীফ নূরুল আম্বিয়া বলেন, প্রশাসন ও বিভিন্ন সরকারি সরকারি প্রতিষ্ঠানের লোকেরা এখন রাজনীতি আর ব্যবসার সাথে জড়িয়ে পডেছে। তিনি আন্দোলনের পথে এই সরকারকে বিদায় দেবার ডাক দেন।

টিপু বিশ্বাস সরকার হটানোর পাশাপাশি লুটেরা ব্যবস্থা পরিবর্তনের সংগ্রাম জোরদার করার আহবান জানান।

মাহমুদূর রহমান মান্না বলেন, সরকার নানা কৌশলে ক্ষমতায় থেকে যেতে চায়।কিন্তু মানুষ এবার এই সরকার বিদায় দিতে বদ্ধপরিকর।

সাইফুল হক বলেন, বাইডেন - মোদি বৈঠক থেকেও এই সরকারের জন্য কোন ভালো খবর আসেনি।ভারতও এদেশের মানুষের বিরুদ্ধে যেয়ে ২০১৪ আর ২০১৮ সালের মত এই সরকারকে টিকিয়ে রাখতে এগিয়ে আসবেনা।

জোনায়েদ সাকি বলেন, এই সরকারের পায়ের নীচে আর মাটি নেই।গণ আন্দোলনের পথে এবার এই ফ্যাসিবাদ বিদায় দিতে রাজপথে যুগপৎ ধারায় বিরোধী দলসমূহের ঐক্যবদ্ধ গণসংগ্রাম জোরদার করতে হবে।

ফয়জুল হাকিম বলেন, এই ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটিয়ে জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে; জনগণের পক্ষের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চ আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছে।জনগণের অধিকার প্রতিষ্ঠার এই লড়াই থেকে বিচ্যুত হবার কো সুযোগ নেই।

হাসনাত কাইয়ুম বলেন, সরকার পরিবর্তনের পাশাপাশি ব্যবস্থা পরিবর্তন করতে না পারলে স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে।সে কারণে আন্দোলনকে শেষ পর্যন্ত এগিয়ে নিতে হবে।

বাবুল সরদার চাখারী গণতন্ত্র মঞ্চের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে রাজপথে থাকার ঘোষণা প্রদান করেন।

মঈনুদ্দিন মধু গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর পক্ষ থেকে গনতন্ত্র মঞ্চের আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, গণফোরামও এই আন্দোলনে বলিষ্ঠভাবে অংশ নেবে।





ঢাকা এর আরও খবর

প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে
তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের
ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি
বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান
সন্ত্রাসী,  দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড

আর্কাইভ