শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নির্বাচনের দিকে তাকালে লজ্জা করে
প্রথম পাতা » ঢাকা বিভাগ » নির্বাচনের দিকে তাকালে লজ্জা করে
বৃহস্পতিবার ● ৭ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচনের দিকে তাকালে লজ্জা করে

---
ঢাকা প্রতিনিধি :: (৬ এপ্রিল ২০১৬ : বাংলাদেশ সময় রাত ১১.৪০মিঃ) দেশে এখন নির্বাচনের দিকে তাকালে লজ্জা করে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমদ। একই সঙ্গে তিনি বলেন, ‘ভোটাররা এখন তার ভোট যাকে খুশি তাকে দিতে পারে না। প্রার্থীও প্রত্যেক ভোটারের কাছে যেতে পারে না। অথচ উৎসবমুখর পরিবেশে নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। কিন্তু অথর্ব কমিশন সে ব্যবস্থা করতে পারে নাই।’

৬ এপ্রিল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ইঞ্জিনিয়ার একেএম রেজাউল করিম রচিত ‘নির্বাচিত কলাম’ (প্রথম খণ্ড) গ্রন্থের মোড়ক উম্মোচন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ‘বাংলাদেশ ইয়ূথ ফোরাম’ নামের একটি সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে দশম ক্ষমতাবান ব্যক্তি হলেও জনকল্যাণমূলক কাজ ও মানবাধিকার বাস্তবায়িত করার ক্ষেত্রে দেশবাসীর কাছে এখনো উজ্জ্বল হয়ে উঠেনি।’

এমাজউদ্দীন বলেন, ‘মার্কিন সাময়িকী ফরচুনের জরিপে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশ্বে দশম ক্ষমতাবান ব্যক্তি হয়েছেন। ক্ষমতার ওপর ভিত্তি করে যদি এই হিসেব হয়, তাহলে দশম অথবা আরো ওপরে তার স্থান হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, জনকল্যাণমূলক কাজ, গণতান্ত্রিক ব্যবস্থাকে পুনঃপ্রতিষ্ঠা করা ও মানবাধিকার বাস্তবায়িত করার ক্ষেত্রে তার অবদান দেশবাসীর কাছে এখনো পর্যন্ত উজ্জ্বল হয়ে ওঠেনি।’

মার্কিন সাময়িকী ফরচুনের করা বিশ্বের শীর্ষ প্রভাবশালী ৫০ নেতার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম স্থানে আছেন। আর শুধু নারীদের মধ্যে তিনি আছেন পঞ্চম স্থানে। দক্ষিণ এশিয়ার মধ্যে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সাং সু চির পরেই আছেন শেখ হাসিনা। এ তালিকার এক নম্বরে আছেন অ্যামাজনের প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ বেজোস। গত ২৪ মার্চ এ তালিকা প্রকাশ করা হয়।

এমাজউদ্দীন আহমদ বলেন, ‘গণতন্ত্রের আশীর্বাদ মাথায় নিয়েই একাত্তর সালে বাংলাদেশ যাত্রা শুরু করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, মাত্র আড়াই বছরের মাথায় বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হলো। সংবাদপত্রের স্বাধীনতাকে খর্ব করা হলো। পরবর্তীতে জিয়াউর রহমান গণতন্ত্রকে পুনরায় বিকশিত করেন। সেই গণতন্ত্র আজ আবারো নির্বাসনে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের সংগ্রাম করতে হচ্ছে।’

গণতন্ত্র মৃত উল্লেখ করে ড. ওসমান ফারুক বলেন, ‘দেশে মানবাধিকার চরমভাবে লংঘিত হচ্ছে। সংবাদপত্র ও বাক স্বাধীনতা নেই। সুতরাং এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে দেশ মহাশ্মশানে পরিণত হবে। তাই বিএনপিসহ আপামর জনগণের আবেদন, নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হোক। যেখানে সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে ইচ্ছামতো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।’

আগামীতে ‘বজ্রকঠিন’ আন্দোলন আসছে এবং শান্তিপূর্ণ সেই আন্দোলনের মধ্য দিয়ে সরকারের ‘স্বৈরাচারীধারা’ সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক।

তিনি বলেন, ‘সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে। অথচ এসব মামলার কোনো ভিত্তি নেই। তাই অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা দাবি করে বলেন, ‘জনগণ সুদৃঢ় ঐক্যের সাথে আগামী দিনের আন্দোলন করবে, যে আন্দোলনের ফলে এ সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে।’

আগামিতে বজ্রকঠিন আন্দোলন আসছে জানিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, আগামীতে এমন উত্তাল আন্দোলন আসছে, যে আন্দোলন হবে শান্তিপূর্ণ কিন্তু অত্যন্ত বজ্রকঠিন। সে আন্দোলনে এই সরকারের স্বৈরাচারী ধারা সম্পূর্ণভাবে বিলুপ্ত হবে।’

বাংলাদেশ ইয়ূথ ফোরাম সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক, বিএনপির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারী ও জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।





ঢাকা বিভাগ এর আরও খবর

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)