সোমবার ● ১৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঢাকা » নির্বাচন কমিশনের পিয়ন থেকে প্রধান পর্যন্ত দুর্নীতিগ্রস্থ : মোমিন মেহেদী
নির্বাচন কমিশনের পিয়ন থেকে প্রধান পর্যন্ত দুর্নীতিগ্রস্থ : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবি মিডিয়া সেল এর সদস্য কুয়াশা চৌধুরী প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, নির্বাচন কমিশনের পিয়ন থেকে প্রধান পর্যন্ত দুর্নীতিগ্রস্থ। এমন দুর্নীতিগ্রস্থ ইসি পূনর্গঠন না হলে নির্বাচন সুষ্ঠু হবে না। প্যাড সর্বস্বদেরকে নিবন্ধন দিয়ে আবারো ইসি প্রমাণ করতে যাচ্ছে- নির্বাচন কমিশনের কোন মেরুদণ্ড নেই। আগামীতে লাগাতার আন্দোলন করে ইসি পুর্নগঠনের ডাক দেবে নতুনধারা বাংলাদেশ এনডিবি।
১৬ জুলাই সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘নতুনধারার রাজনীতি বনাম নির্বাচন কমিশনের দুর্নীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা. চন্দন সেন পলাশ, যুগ্ম মহাসচিব মনির জামান, বাহাউদ্দীন নাসির, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আফতাব মন্ডল, মামুন রায়হান, লুবনা আক্তার সুমী, মো. বাপ্পী, শেখ লিজা প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ দেশের রাজনীতিতে নীতি-আদর্শ-সততার স্বাক্ষর রাখার জন্য নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে ‘মোসাদ’-‘র’সহ সকল দেশী-বিদেশী গোয়েন্দা সংস্থার এজেন্টদেরকে ‘না’ বলে লোভ মোহহীন নতুনধারায় যোগ দেয়ার আহবান জানান।





বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক
চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে