শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » ঢাকা » ২৭ জুলাই থেকে মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেবে
প্রথম পাতা » ঢাকা » ২৭ জুলাই থেকে মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেবে
বুধবার ● ২৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

২৭ জুলাই থেকে মানুষ ঢাকার রাজপথে অবস্থান নেবে

ছবি : সংবাদ সংক্রান্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ( কনফারেন্স লাউঞ্জ) “কর্তৃত্ববাদী দুঃশাসন - সংকট উত্তরণে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বিদ্যমান সংকটের উৎস মাফিয়া নিয়ন্ত্রিত রাজনীতি ও অর্থনীতি।রাজনৈতিক ক্ষমতা কে লুটপাটের সুযোগ হিসাবে ব্যবহার করা হচ্ছে। জোর করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার সরকারি দল দেশ থেকে ভোটের ব্যবস্থাই তুলে দিয়েছে। আওয়ামী লীগ এখন তার গণতান্ত্রিক বিসর্জন দিয়ে মানুষের ভোট ও গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গোটা এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার অবঅসান ঘটাতে গণতন্ত্র মঞ্চ ৩১ দফা সংস্কার প্রস্তাব হাজির করেছে।
গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন গণতন্ত্র মঞ্চের নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম।
আলোচনা সভার সভাপতি সাইফুল হক বলেন, ধারাবাহিক কর্তৃত্ববাদী শাসন রাষ্ট্রের অবশিষ্ট গণতান্ত্রিক কাঠামো ভেংগে দিয়েছে। বাংলাদেশকে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের পরিবর্তে জনগণের অধিকার কেড়ে নিয়ে দেশকে ভয়ংকর নিপীড়নমূলক রাষ্ট্রে পরিনত করা হয়েছে; দমনমূলক ও ভীতিকর , জবাবদিহিহীন একচ্ছত্র ক্ষমতা কাঠামো গড়ে তোলা হয়েছে। এই ব্যবস্থার পরিবর্তন করে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্যই গণতন্ত্র মঞ্চের ৩১ দফা সংস্কার প্রস্তাব উত্থাপন করা হয়েছে।
আ স ম আবদুর রব বলেন, এই অবৈধ ভোট ডাকাত সরকারকে দেশের মানুষ এবার বিদায় করবে।আমরা নিছক ক্ষমতার জন্য সরকারের বদল চাই না, আমরা এবার ব্যবস্থার বদল ঘটাতে চাই।কেঊ বিশ্বাদঘাতকতা করলে তাকে বিচারের কাটগডায় দাঁড় করানো হবে।
মাহমুদূর রহমান মান্না বলেন, ২৭ তারিখ থেকে ঢাকা যে অচল হয়ে যেতে পারে সরকার এই ভয় পাচ্ছে। দেশে এমন কিছু হচ্ছে যা পরিস্থিতি বদলে দিতে পারে।আমরা এবার জনগণের সত্যিকারের পরিবর্তনের জন্য লড়াই করছি।আগামী ২৭ তারিখ থেকে সবাইকে জানবাজি লড়াই এ নামতে হবে।
জোনায়েদ সাকি বলেন, গত ১৫ বছরে সরকার প্রত্যেকটি প্রতিষ্ঠানকে কলুষিত করেন ; এর উপর ভিত্তি করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়।কিন্তু দমন নিপীড়ন চালিয়ে এবার আর ক্ষমতায় থাকা যাবেনা। ২৭ জুলাই সবাইকে তিনি রাজপথে নেমে আসার আহবান জানান।

শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, আমরা এবার এই ফ্যাসিবাদী দুঃশাসনকে বিদায় দেবার পাশাপাশি সমগ্র অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারী ব্যবস্থাকেও বিদায় দেব।জনগণের আকাঙ্ক্ষার সরকার ও শাসনব্যবস্থা কায়েম করব
হাসনাত কাইয়ুম বলেন, মুক্তিযুদ্ধের স্বপ্ন ৭২ সাল থেকেই পদদলিত হয়েছে, স্বাধীন দেশের শাসন ব্যবস্থাও ছিল পাকিস্তানি জমানার মত।এবার আমরা ৩১ দফা দিয়েছি এই জবাবদিহিহীন ব্যবস্থা পরিবর্তনের জন্য।এই লড়াই আমরা শেষ অব্দি এগিয়ে নেব।





ঢাকা এর আরও খবর

সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি
৩০ জুলাই  জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট
নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা
গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক

আর্কাইভ