বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-২
মিরসরাইয়ে প্রাইভেট কারের ধাক্কায় নিহত-২
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় চালক মাহবুব (৩৫) ও মালিক মো. মনির (৪৫) নিহত হয়েছেন। নিহতরা কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকা বাসিন্দা। তারা কক্সবাজার থেকে কুমিল্লা ফিরছিলেন।
একই দুর্ঘটনায় নিহত মনিরের স্ত্রী ও দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৬ জুলাই) ভোরে উপজেলার হাদিফকিরহাট বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গাড়ির ড্রাইভার কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্বমারা এলাকার মো. সোবহানের ছেলে মাহবুব (৩৫), গাড়ির যাত্রী একই এলাকার ফুল মিয়ার ছেলে মো. মনির (৪৫)।
আহতরা হলেন গাড়িতে থাকা যাত্রী নিহত মনিরের স্ত্রী মৌসুমী, তাদের দুই সন্তান মেজবা ও মাহতাব। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ট্রাক গাড়ি দাঁড়িয়ে ছিলো। ট্রাকের পেছনে প্রাইভেটকারটি জোরে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেছে। এতে প্রাইভেটকারের থাকা ২ জন নিহত হয়েছেন। আরো ৩ জন গুরুত্বর আহত হয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বলেন, প্রাইভেটকার গাড়ির চালক চোখে ঘুম নিয়ে গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা হতে পারে। প্রাইভেটকারে থাকা যাত্রীরা কক্সবাজার থেকে কুমিল্লা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশের হেফাজতে রয়েছে।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি