শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন মাদক মামলায় কারাগারে
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন মাদক মামলায় কারাগারে
বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকন মাদক মামলায় কারাগারে

--- স্টাফ রিপোর্টার :: অবৈধ মাদকদ্রব্য দেশীয় তৈরী চোলাইমদ বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণীর ২৪(ক)/৪১ ধারার অপরাধে রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ এমরান রোকনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত সোমবার ২৪ জুলাই দুপুরে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালতের বিচারক জামিন আবেদন না মঞ্জুর করে আসামিকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
কোতয়ালী থানার সাধারণ ডায়েরী নং- ১২২৬, তারিখ ২৩/০৭/২০২৩ ও প্রাথমিক তথ্য বিবরণী কোতয়ালী থানার স্মারক নং-৩৬৪০(৩)/১ তারিখ ২৪/০৭/২০২৩ মূলে এজাহার সূত্রে জানা গেছে, গত রবিবার ২৩ জুলাই রাত ৯টার দিকে গ্রেফতারকৃত আসামী শাহ এমরান রোকন (৪২), পিতা- মৃত সেলিম মিয়া, মাতা- মোমেনা খাতুন, সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙামাটি ও পলাতক আসামী শিবাশীষ আইচ (৪৮), পিতা-হৃদয় রঞ্জন আইচ, মাতা-মিনু প্রভা দাশ, স্ত্রী-আনন্দ কানুনগো, সাং- (বনশ্রী সড়ক, দেবাশীষ নগর, ০৮নং ওয়ার্ড, রাঙামাটি পৌরসভা), থানা- কোতয়ালী, জেলা – রাঙামাটি মোটরসাইকেল যোগে স্টেডিয়াম এলাকা থেকে বনরূপার দিকে যাওয়ার পথে পলাতক ০২নং আসামী শিবাশীষ আইচ অজ্ঞাতস্থান হইতে উক্ত চোলাইমদ সংগ্রহ করিয়া ধৃত আসামী শাহ এমরান রোকন এর সহায়তায় বিক্রয়ের জন্য নিয়ে যাইতেছিল পুলিশ ব্যাগে কি আছে জিজ্ঞাসা করিলে মোটরসাইকেল আরোহী মোটরসাইকেল গতি বাড়িয়ে দেয়। তাতে পিছনে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগ ছিড়ে নিচে পড়ে যায়। চোলাই মদ নিয়ে এসআই (নিঃ) সাইমা সুলতানা আসামি রোকনকে আটক করতে পারলেও আরেক আসামি শিবাশীষ পালিয়ে যায়। পরে রোকনের ব্যাগ থেকে ৩ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ঘটনার সময় দায়িত্বরত ও মামলার বাদী পুলিশ উপপরিদর্শক (এসআই) সাইমা সুলতানার সঙ্গে বাকবিতন্ডায় জড়ান সাবেক ছাত্রলীগ নেতা শাহ এমরান রোকন।
শাহ এমরান রোকন ২০১০ সাল থেকে ২০১৫ পর্যন্ত রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। রোকন বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতিতি (এফপিএবি) রাঙামাটি শাখার সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আমিন। ওসি বলেন, গ্রেফতারকৃত রোকনকে মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)