শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে জোর করে বিএডিসির নলকূপ চালানোর কারনে থানায় অভিযোগ দায়ের
প্রথম পাতা » কৃষি » গাবতলীতে জোর করে বিএডিসির নলকূপ চালানোর কারনে থানায় অভিযোগ দায়ের
বৃহস্পতিবার ● ২৭ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে জোর করে বিএডিসির নলকূপ চালানোর কারনে থানায় অভিযোগ দায়ের

ছবি : সংবাদ সংক্রান্ত আল আমিন মন্ডল,বগুড়া :: গাবতলীতে গভীর নলকূপের সরকারী মালামাল বুঝে না দিয়ে, গালিগালাজ করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামে। থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যকাতলী মৌজার ২০৮৫ দাগে বিএডিসি কর্তৃক একটি গভীর নলকূপ স্থাপন করে জমিতে নিয়মিত সেচ দিয়ে আসছে। নলকূপটি অপারেটর হিসাবে একই গ্রামের মামুন নামের এক ব্যাক্তি কর্মরত ছিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) গভীর নলকুপ অপারেটর নিয়োগ সংক্রান্ত বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী গাবতলী (নির্মান) ইউনিটের সুপারিশে ও নির্বাহী প্রকৌশলী (সওকা) বগুড়ার স্বারক নং-১২.০৬.১০০০.৬৫২.১১.০০১.২৩.৮১৬ মোতাবেক ৫ জুলাই উপজেলার নারুয়ামালা ইউনিয়নের মধ্যকাতুলী গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে আব্দুল গফুর আকন্দকে অপারেটর হিসাবে নিয়োগ প্রদান করে। নব-নিয়োগ প্রাপ্ত অপারেটর আব্দুল গফুর একটি মামলায় জেলে থাকায় গত ১৬ জুলাই তার ছেলে আলম আকন্দ তার বাবার পক্ষ থেকে গভীর নলকূপের সরকারী মালামাল বুঝে নিতে গেলে ও নিয়োগপত্রটি দেখালে প্রতিপক্ষ মামুন ক্ষিপ্ত হয়ে উঠে বিভিন্ন গালিগারাজ ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ঘটনায় মামুনকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করে। এ বিষয়ে অভিযোগকারী আলম আকন্দ জানান, গভীর নলকূপের বিরোধের জের ধরে আমার বাবা আব্দুল গফুর আকন্দকে প্রতিপক্ষরা একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। এ বিষয়ে মডেল থানার এস আই মিথুন জানান অভিযোগটি হাতে পেয়ে তদন্ত করতেছি।
গাবতলীতে মৎস্যচাষীদের সঙ্গে মতবিনিময়
বগুড়া :: জাতীয় মৎস্য সপ্তাহ-২৩ইং উপলক্ষে বুধবার বগুড়ার গাবতলী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কাগইল ইউপি কার্যালয়ে প্রান্তিক পযার্য়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কাগইল ইউপি সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ। আরো বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল আউয়াল, আবু হাসেম, ডাঃ আব্দুস ছাত্তার, বাবলু মিয়া, আবু জাফর, মিলন মিয়া, বিউটি বেগম, শাহানাজ বেগম, জাহানারা বেগম, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আব্দুর রশিদ, বিতারুল ইসলাম, লিফ প্রতিনিধি সুমন কুমার, আতিকুর রহমান, জিল্লুর রহমান সাখিল, মৎস্যচাষী মামুনুর রশিদ, হারুনুর রশিদ প্রমূখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)