শনিবার ● ২৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » অপরাধ » মিরসরাইয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
মিরসরাইয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে প্রিয় লাল দাস (৪১) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ শরিফুর রহমানের আদালত।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রিয় লাল দাস উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দাস পাড়া এলাকার মৃত মনোরঞ্জন দাসের পুত্র।
বৃহস্পতিবার ২৭ জুলাই আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেন। এসময় ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার শুরু থেকেই আসামি প্রিয় লাল দাস পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে