শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » মাদক ব্যবসায়ীর হামলায় জামাই-শশুর আহত
প্রথম পাতা » কুষ্টিয়া » মাদক ব্যবসায়ীর হামলায় জামাই-শশুর আহত
মঙ্গলবার ● ৮ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদক ব্যবসায়ীর হামলায় জামাই-শশুর আহত

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নে মো: হাফিজুরকে (৪৬) হামলা করে রক্তাত্ব জখম করে একই এলাকার চিন্তিত মাদক ব্যবসায়ী রানা হোসেন (১৮), রাশেদ (২৬) ও তার মাদক ব্যবসায়ী পরিবার। মারধরের পর আহত অবস্থায় তাকে কুমারখালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত হাফিজুরকে ভর্তি করা হয়। কয়া ইউনিয়নের ত্রিমোহিনী বাজারে গত রবিবার ৬ তারিখ দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কুমারখালি থানায় ভুক্তভোগী হাফিজুরের জামাই হাফিজুল বাদী হয়ে কুমারখালি থানার একটি অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পুলিশের তালিকাভুক্ত ও একাধিক মাদক মামলার আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী নওশেদ আলীর ছেলে রানা, তার ভাই রাশেদ ও নওশেদ আলীর স্ত্রী মাবিয়া খাতুন (৪২) ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হাফিজুর ও হাফিজুলকে মারপিট করে রক্তাক্ত জখম করে।
উল্লেখ্য যে, বিকাল ৩ ঘটিকার সময় আসামীদের বাড়ীর সামনে মাদক কেনা বেচাকে কেন্দ্র করে উজ্জল হোসেন নামের একজনকে রানা মারধর করিতে থাকে। ঐ সময় হাফিজুল মারধর করতে নিষেধ করলে মাদক ব্যবসায়ী রানা তাহার হাতে থাকা কাঠের বাটাম দিয়া তার শরীরের বিভিন্ন জায়গায় এলোপাথারী আঘাত করিয়া নীলা ফোলা জখম করে। ঠিক ঐ সময় হাফিজুলের শশুর হাফিজুর ঠেকাতে আসলে রানা ও তার ভাই রাশেদ হত্যার উদ্যেশে তাদের হাতে থাকা লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাথারি মাথায় আঘাত করলে ডান হাত দিয়া ঠেকাইলে ডান হাতের কব্জির হাড় ভেঙ্গে যায় ও রক্তাক্ত জখম হয়ে মাটিতে পড়ে গেলে ২ নং আসামী রাশেদ তাহার এতে থাকা হাতুড়ি দিয়া পুনরায় হত্যার উদ্দেশ্যে হাফিজুরের মাথায় আঘাত করিলে ডান হাত দিয়া ঠেকাইলে ডান হাতের শাহাদত আঙ্গুলে লাগিয়া আঙ্গুল ফাটিয়া গুরুতর রক্তাক্ত যখম হয়। সে সময় তাদের চিৎকারে পাশ্ববর্তী বাসিন্দা মোঃ তুষার আহম্মেদ, হৃদয় হোসেন, শিপন শেখ সহ আরও অনেকে ঘটনাস্থলে ছুটিয়া আসিলে আসামীদ্বয় বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখাইয়া চলিয়া যায়। পরবর্তীতে আহতদেরকে দ্রুত কুমারখালী হাসপাতালে জন্য ভর্তি করেন এলাকাবাসী।
সূত্র মতে, কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে একাধিক মাদক মামলার আসামী কয়া ইউনিয়নের মোঃ নওশেদ আলীর আপন দুই সন্তান রাশেদ ও রানা হোসেন। ইতিপূর্বে র্যাবের হাতে এক কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৮০ পিস টাপেন্টাডল নিয়ে ধরা পরে রানা। উক্ত মামলায় জামিনে বের হয়ে পূনরায় ব্যবসা শুরু করলে ৩০০ পাতা টাপেন্টা নিয়ে মিরপুর থানা পুলিশের হাতে ধরা পরে। এই মামলা থেকেও জামিন পেয়ে একচেটিয়া মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে রানা ও রাশেদ। তাদের এই মাদক ব্যাবসাকে কেন্দ্র এলাকায় মাঝে মধ্যেই ইতিপূর্বে মারামারি রয়েছে। এই দুই মাদক ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ কয়া ইউনিয়নের সাধারণ মানুষ। অবিলম্বে এই মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জোর দাবিও জানিয়েছেন তারা কিন্তু কোন প্রকার সূফল পাচ্ছেনা স্থানীয়রা।
এবিষয়ে কুমারখালি থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, আমাদের কাছে এখনও কোন অভিযোগ আসেনি তবে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী : ডিসি এহেতেশাম রেজা

কুষ্টিয়া :: নতুন ইতিহাসের পথে কুষ্টিয়া। আগামী ৯ আগস্ট সকালে প্রধানমন্ত্রী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা ১৬০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘর প্রদানের মধ্য দিয়ে কুষ্টিয়াকে ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবিষয়ে গত সোমবার ৭ তারিখ সকালে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন কুষ্টিয়া জেলা প্রশাসক এহেতেশাম রেজা। তিনি বলেন, এর আগে কুষ্টিয়া সদর উপজেলায় ১৪৯টি, কুমারখালী উপজেলায় ১৩৫টি, মিরপুর উপজেলায় ৩১৭টি, ভেড়ামারা উপজেলায় ২৫৯টি, দৌলতপুর উপজেলায় ১৯০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে মাধ্যমে জমির দলিল ও ঘর হস্তান্তরের মাধ্যমে উক্ত উপজেলাসমূহকে ভূমিহীন, গৃহহীনমুক্ত ঘোষণা করেছেন। কুষ্টিয়া জেলাকে ভূমিহীন ও গৃহহীনের অভিশাপ থেকে মুক্ত করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা পৃথিবীর ইতিহাসে বিরল।
জেলা প্রশাসক এহেতেশাম রেজা আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এটি একটি চলমান প্রক্রিয়া। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ে নতুন করে যারা গৃহহীন, ভূমিহীন হয়ে পড়বে তাদেরকেও পর্যায়ক্রমে জমিসহ গৃহ প্রদান করবেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নাসরিন বানু, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক সোহেল রানার নেতৃত্বে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ