শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ভ্রাম্যমান আদালতের অভিযানকালে নানা অনিয়ম পাওয়ায় সন্ধানীসহ পাঁচ ডায়গনস্টিক সেন্টারে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১৩ আগষ্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিশ্বনাথ পৌর শহরের নতুন ও পুরান বাজারে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার।

অভিযানকালে নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার ফলে মেডিকেল প্র্যাকটিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ এর সংশ্লিষ্ট ধারায় ৫ প্রতিষ্ঠান থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এসময় বিশ্বনাথ নতুন বাজারের মা-মনি ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, সন্ধানী ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার, পুরান বাজারের মেডিএইড ডায়গনস্টিক সেন্টারকে ৫ হাজার, মেডিচেক ডায়গনস্টিক সেন্টারকে ৪ হাজার এবং লাইফ-এইড ডায়গনস্টিক সেন্টারকে ২ হাজার টাকাসহ মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।

বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুর্তজা ও থানা পুলিশকে সঙ্গে নিয়ে তিনি অভিযান চালান। এসময় নীতিমালা অনুযায়ী ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট ও দক্ষ টেকনিশিয়ান না রাখা এবং অপরিচ্ছন্ন পরিবেশ ও লাইসেন্স না থাকার কারণে ৫টি মামলার মাধ্যমে পাঁচ ডায়গনস্টিক সেন্টারকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।





আর্কাইভ