শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদেশি মদ ও গাঁজা সহ আটক-১
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে বিদেশি মদ ও গাঁজা সহ আটক-১
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে বিদেশি মদ ও গাঁজা সহ আটক-১

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রম) প্রতিনিধি :: মিরসরাইয়ে বিদেশি মদ ও গাঁজা সহ একজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত পিকাপ গাড়ি জব্দ করা হয়। রবিবার (১৩ আগষ্ট) রাত তিনটার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা যায়, থানার এসআই অজয় দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অবৈধ মাদক উদ্ধারের সময় গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই থানাধীন ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজারের দক্ষিণ পাশে বিদ্যুৎ অফিসের সামনে অভিযান পরিচালনা করে একটি মিনি পিকাপ (ফেনী-ন-১১-০৭৭১) আটক করে। এসময় গাড়ী তল্লাশী করে চালকের জিম্মায় থাকা ৯৪ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয় যাহার আনুমানিক মূল্য ২ লক্ষ ৯৭ হাজার টাকা, এছাড়াও উদ্ধারকৃত ১৪ কেজি গাঁজা’র আনুমানিক ২ লক্ষ ১০ হাজার টাকা। এঘটনায় মাদক পরিবহণের দায়ে চালক ফেনী জেলার ফেনী থানার ১১ নং মৌটবি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের মোল্লাবাড়ীর আমিনুল হকের ছেলে কফিল উদ্দিনকে (২৫) আটক করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার সময় বিদেশী মদসহ একজনকে আটক করা হয়। এবিষয়ে একটি মাদকের মামলা (নং-০৯) দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)