রবিবার ● ২০ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » প্রাণী সম্পদের আসবাব পত্র বেচে দিল কর্মকর্তা
প্রাণী সম্পদের আসবাব পত্র বেচে দিল কর্মকর্তা
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠি প্রvণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম বিক্রীর অভিযোগ পাওয়া গেছে। রবিবার বিকেল ৩টায় সরেজমিন প্রাণী সম্পদ কার্যলয়ে গিয়ে দেখা যায় অফিসের সব পুরাতন মালামাল ভ্যান গাড়িতে তোলা হচ্ছে। কোনরুপ নিলাম ও উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই এ মালামাল বিক্রী করে দেওয়া হয়। খবর পেয়ে সংবাদ কর্মীরা সেখানে উপস্থি হলে মালামাল রেখে ক্রেতা সটকে পরে। ক্রেতা মো. লিটন সাংবাদিকদের জানান, তিনি প্রণী সম্পদ বিভাগের জেলা কার্যালয়ের পুরাতন আসবাব পত্র ও সরঞ্জাম ক্রয় করেছেন। মালামালের মধ্যে রয়েছে কলাপসিবল গেট, ৭টা ফ্রীজ, ও জানালার গ্রীলসহ পুরতান অফিস সামগ্রী। একটি সুত্র জানিয়েছে, জেলা প্রাণী সম্পদ হাসপাতালের নাইট গার্ড হাফিজ ও এ্যনিমেল এটেনডেন্ট মশিউর এসব মালামাল বিক্রী করে আসাছে। তবে অফিস কর্মকর্তাকে ম্যানেজ করেই তিনি এ কাজ করছেন বলে অফিসের একাধিক কর্মচারী জানিয়েছেন।
এ অফিসের নাইট গার্ড হাফিজ বলেন, ৭টা ফ্রীজ ৩ হাজার ও ৪০ টাকা দরে ৫৫ কেজি দাম বলছে। তখন আমাদের অফিসের মশিউর বলছে ফেলে দেওয়ার দরকার কি? যা দাম বলছে তাতেই বিক্রী করে দেই।
অফিসের ক্যাশিয়ার মোশারেফ হোসেন বলেন, এ মাল কে বিক্রী করে তা আমরা জানিনা। আর স্যার ২ দিন হল তাই কিছু জানেনা।
এ বিষয়ে মালামালের দায়িত্বে থাকা ষ্টোর কিপার ‡দলোয়ার হোসেনকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিf না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বখতিয়ার বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। এর বেশী কিছুই বলতে পারবনা।





সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯
ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি
ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল