শিরোনাম:
●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাঙামাটি, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়ছে বসতঘর
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে আগুনে পুড়ছে বসতঘর
সোমবার ● ৪ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে আগুনে পুড়ছে বসতঘর

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে চুলার আগুনে পুড়ছে একটি টিনসিটের বসতঘর। (২৮ আগস্ট) সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শাহাদুল্লাহ কাজীর বাড়িতে। প্রত্যক্ষদর্শী নরুল আজম জানান, আমরা দোকানে বসা ছিলাম। হঠাৎ দেখি মাহমুদুল হকের ঘর থেকে আগুন জ্বলতে দেখে আশপাশে সবাই গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করি। পাশে পুকুর হওয়া দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়।
ঘটনার সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে এই ঘটনায় তাদের পরিবারে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে পাঠান হয়েছে। ক্ষতিগ্রস্ত মো: মাহমুদুল হক (৫০) ঐ এলাকার মো: হাসি মিয়ার ছেলে। রাউজান ফায়ার সার্ভিসের ইনর্চাজ নজরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। এর আগেই এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয় ইউপি সদস্য হাজী আমির হোসেন জানান, আগুন লাগার খবর পেয়ে আমরা ফায়ার সার্ভিসকে ফোন করি। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি জানান চুলার আগুন থেকে এই ঘটনা ঘটছে বলে জানতে পেরেছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তি একজন দিন মজুর। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

আমিরাতে বিদ্যুৎ পৃষ্টে রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান :: সংযুক্ত আরব আমিরাতে বিদ্যুৎ পৃষ্টে হয়ে চট্টগ্রামের রাউজানের শাহারিয়ার চাঁদমান (২৬) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। বিদ্যুৎ পৃষ্টে মৃত্যু হওয়া প্রবাসীর বাড়ি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন নিরামিষ পাড়া গ্রামের প্রবাসী মো: জানে আলমের পুত্র। জানা যায়, গত ১ বছর আগে অনেক বড় স্বপ্ন নিয়ে আমিরাতে বাবার সাথে পাড়ি জমান চাঁদমান। সেখানে তার বাবার সাথে কনস্ট্রাকশন সেক্টরে কাজ করতেন। শনিবার আবুধাবী নিজ কর্মস্থালে কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎ পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ আমিরাতে একটি হাসপাতালে রয়েছে। এদিকে তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি ও তার গ্রামের বাড়িতে শোকের মাতম বিরাজ করছে।

আলা হযরতের প্রাতিষ্ঠানিক চর্চা এখন সময়ের দাবী : আল্লামা তৌসিফ রেজা

রাউজান :: আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ রাউজান উপজেলা দক্ষিণের ব্যবস্থাপনায় রবিবার রাতে ইমামে আলা হযরত ইমাম আহম্মদ রেজা ও আওলাদে রাসুল আল্লামা সৈয়্যদ তৈয়্যব শাহ এর ওরশে পাক উপলক্ষে কদলপুর স্কুল এন্ড কলেজ মাঠে বিশাল সুন্নি সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলা হযরত আল্লামা আহম্মদ রেজা খান বেরলবীর আওলাদ ভারতের উত্তরপ্রদেশ থেকে আগত আল্লামা তৌসিফ রেজা খান কাদেরী। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাড়া জাগানো বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী। অধ্যক্ষ ছৈয়্যদ আবু মোস্তাক আলকাদেরীর সভাপতিত্বে ও মুফতি জিল্লুর রহমান হাবীবি ও রবিউল হোসাইন সুমনের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে সংবর্ধিত অতিথি ছিলেন কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ চৌধুরী ও চট্টগ্রাম সমিতি ওমানের সহ-সভাপতি এস এম জসিম উদ্দিন সি আই পি। এতে স্বাগত বক্তব্য দেন মাওলানা জালাল উদ্দিন আল কাদেরী। বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ,অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নুরী, অধ্যক্ষ আল্লামা আবু জাফর সিদ্দিকী,ডাঃ এনামুল ইসলাম,অধ্যক্ষ ওমর ফারুক, কমিশনার জানে আলম জনি, শাহাজাদা ছৈয়্যদ মফিজুল হক, শাহাজাদা ছৈয়্যদ মোক্তার শাহ, এনামুল হক ছিদ্দিকী, রফিক উদ্দিন ফারুকী, মাওলানা কাজী মাহমুদুল হক, মাওলানা ইকবাল হোসেন আলকাদেরী, মাওলানা শওকত হোসেন রেজবী, মাওলানা কাজী মুহাম্মদ মোয়াজ্জেম, সাইদুল ইসলাম, মাওলানা আবুল কাশেম রেজবী, আব্দুল মাবুদ খান, মাওলানা ছৈয়্যদ এমরান হোসেন,মাওলানা ছৈয়্যদ হাসান মুরাদ, মাওলানা ছৈয়্যদ খালেদ আনসারী, মাওলানা ফজল আকবর,শাহাজাদা ছৈয়্যদ সরওয়ার আজম, শাহাজাদা ছৈয়্যদ মকসুদুল আলম, হাবিবুর রহমান আনসারী, মুহাম্মদ কামাল উদ্দিন, নজরুল ইসলাম, কাজী খোরশেদুল আলম, আব্দুস সাত্তার, জয়নাল আবেদীন জাবেদ, আমিরুল ইসলাম রকি, এনামুল হক মুন্না,কাজী কায়েছ উদ্দিন,ডাঃ ফারহান উদ্দিন, হিরাম উদ্দিন বাবলু, আলমগীর শাহ প্রমুখ। সকালে এই উপলক্ষে বিনামূল্যে আয়োজিত চিকিৎসা সেবায় প্রায় ৮০০ রোগী ফ্রী সেবা গ্রহণ করেন।
রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত -১

রাউজান :: চট্টগ্রামের রাউজানে সড়কে অটোরিক্সায় চাপায় এক ব্যক্তি নিহত হয়েছে। (৩১ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে উপজেলার গহিরা অদুদিয়া এলাকায় এ ঘটনা ঘটছে।
গহিরার সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম মোঃ মোস্তাফিজুর রহমান প্রকাশ টুনু(৫৫)। নিহত ব্যক্তির এক আত্মীয় মাসুদ আবু তাহের বলেছেন নিহত মোস্তাফিজ রাউজান উপজেলার পশ্চিম গহিরা খোন্দকার বাড়ির মৃত নজির আহমদের পুত্র। জানা যায়, মোস্তাফিজ বৃহস্পতিবার দুপুরে চিকদাইর থেকে বাড়ির দিকে আসছিলেন। গহিরা কালাচাঁন হাটে ব্রিজ পার হওয়ার সময় একটি দ্রুতগামি সিএনজি অটোরিক্সা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান। নিহত ব্যক্তির দুই কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। রাউজান থানার ডিউটি অফিসার আবদুর রাজ্জাক ঘটনাটি নিশ্চিত করেন।
রাউজানে ১৫ লক্ষ টাকার খাস জমি উদ্ধার

রাউজান :: চট্টগ্রামের রাউজানে সরকারি মালিকানাধিন জায়গা খতিয়ানভুক্ত দখল করে অবৈধ উপায়ে গড়ে উঠা দোকানপাট উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।
(৩০ আগস্ট) বুধবার বিকালে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেরুলিয়াতে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলামের নেতৃত্ব পরিচালিত অভিযানে এই অবৈধ দখল উচ্ছেদ করা হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদুয়ানুল ইসলাম বলেন, বেরুলিয়া খালের ব্রীজের মুখে ১ নম্বর খতিয়ানভুক্ত নয়নজুলি শ্রেণীর জমিতে স্থানীয় বাসিন্দা জনৈক ডা. সুমার ধরের স্ত্রী দেবী ধর মালিকানা দাবী করে অবৈধ উপায়ে দোকানপাট গড়ে তুলেন। ইতোপূর্বে তাকে অবৈধভাবে নির্মিত দোকান ঘর সরিয়ে নিয়ে বার বার তাগাদা দেয়ার পরও না সরালে আমরা এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা করি। এসময় রাউজান থানা পুলিশের একটি চৌকস দল উচ্ছেদ অভিযানে সহায়তা করেন। উদ্ধারকৃত জমির পরিমান প্রায় ২শতক। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কিছু বখাটে দালালদের সহযোগীতায় দেবী ধর জায়গাটি দখল করেন। তাদের মতে জায়গাটির আনুমানিক মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা।
রাউজানে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা যাত্রী আহত-৩

রাউজান :: চট্টগ্রামের কাপ্তাই সড়কের যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিএনজি চালককে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। (৩০-আগস্ট) বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে রাউজান উপজেলার পাহাড়তলী বাজারে পশ্চিম পাশে কালো পুল নামক স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, শাহ আমানত নামে একটি বাস যাত্রীবাহী সিএনজি অটোরিকশাক (চট্টগ্রাম-থ-১৩-৭৭৮৩) নামের গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যান। অটোরিকশাতে থাকা ৫ যাত্রীর মধ্যে ৩ জন গুরুত্ব আহত হলে লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠান। এ বিষয়ে চুয়েট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই জয়নাল আবেদীন বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে। দুর্ঘটনায় কবলিত সিএনজি অটোরিকশাটি আমাদের হেফাজতে রয়েছে। আর জানতে পেরেছি শাহ আমান নামে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। আমরা তাকে ধরতে চেষ্টা করছি। সিএনজিতে আহতদের পরিচয় নিশ্চিত করা যাই নি।

রাউজানে পৃথক অভিযানে ২ আসামি গ্রেফতার

রাউজান :: চট্টগ্রামের রাউজানে জনগণের সহায়তায় বিপুল পরিমাণ চোলাইমদ সহ মোঃ দিদার(৩২) নামের একাধিক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে রাউজান থানা পুলিশ। এ সময় চোলাইমদ পরিবহনে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিকশা গাড়ী জব্দ করা হয়। ধৃত দিদার ৭ নম্বর রাউজান ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নাতোয়ান বাগিচা এলাকার অছির মোহাম্মদের বাড়ীর সাহাব উদ্দিনের পুত্র। রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, সোমবার ভোররাতের সময় রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ ছিটিয়া পাড়া চৌধুরী ঘাটা মোতালেব সওদাগরের বাড়ীর সামনে চোলাই মদসহ একজনকে আটক করে স্থানীয় লোকজন। স্থানীয় জনগণ কর্তৃক ধৃত কালে সিএনজি গাড়ীর চালক মোঃ জাহেদ (২৪) কৌশলে পালিয়ে যান। এ সময় খবর পেয়ে রাত্রিকালিন টহলরত রাউজান থানার এসআই অসীম কুমার ভৌমিক সঙ্গীয় ফোর্সহ ঘটনাস্থলে গিয়ে দুইটি সিএনজি অটোরিকশাতে রাখা ৩০০ লিটার চোলাইমদ সহ সিএনজি অটোরিকশা দুটি জব্দ করেন। ধৃত দিদারের বিরুদ্ধে রাউজান থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হয়। এই ঘটনায় পলাতক আসামি হলেন রাউজান ইউনিয়নের পূর্ব রাউজান বেপারী পাড়ার -মোঃ শামসুর পুত্র মোঃ জাহেদ (২৪)। আসামী দিদারের বিরুদ্ধে সিএমপির বায়েজিদ বোস্তামি থানায় ডাকাতি মামলা, রাউজান থানায় অপহরণ ও মাদক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। একই রাতে রাউজান থানা পুলিশের পৃথক আরেকটি অভিযানে আবু বক্কর নামের ১৯৯৪ সালের মার্ডার মামলার পলাতক আসামি গ্রেফতার হয়েছে। ধৃত আবু বক্কর উপজেলার উরকিরচর ইউনিয়নের খলিফারঘোনা এলাকার মাহবুবুল আলমের পুত্র।





চট্টগ্রাম এর আরও খবর

কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা
রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার
রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার
মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আর্কাইভ