শনিবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » পরবাস » বিক্ষোভের মুখে রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কাউন্সিলের বৈঠক বৃহস্পতিবার
বিক্ষোভের মুখে রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কাউন্সিলের বৈঠক বৃহস্পতিবার
লন্ডন :: স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেডব্রিজ ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন করার ক্ষেত্রে রেডব্রিজ কাউন্সিলের বৈঠক আপাত স্থগিত করে আগামী বৃহস্পতিবার আবারও বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে।
উল্লেখযোগ্য যে, রেডব্রিজ কাউন্সিল এই যুবকেন্দ্রটি বন্ধ করার সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ সেপ্টেম্বর রাতে ইলফোর্ড টাউন হলে বৈঠকে বসেছিল। কিন্ত স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে রেডব্রিজ কাউন্সিল ওয়ানস্টেড যুব কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বিরত থাকে এবং বৈঠক মুলতবী করে।
প্রতিবাদ সমাবেশে রেডব্রিজের স্থানীয় বাসিন্দা রেডব্রিজ কমিনিটি ট্রাস্টের (আরসিটি) সভাপতি মোহাম্মদ অহিদ উদ্দিনসহ বক্তারা বলেন, আমরা কেন্দ্রটি রক্ষার জন্য লড়াই করব।
মোহাম্মদ অহিদ উদ্দিন বলেন, তিনি যে কোনও মূল্যে বাসিন্দাদের সাথে থাকবেন, তিনি ভবিষ্যত প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য লড়াই করবেন। তিনি বলেন, এই যুব কেন্দ্রাট থাকলে আমাদের শিশুদের সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে।
লন্ডনের মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল বলেন কেন্দ্রটি রক্ষার জন্য আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
এদিকে রেডব্রিজ কাউন্সিল তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৭.টা১৫ মিনিটে ইলফোর্ড টাউন হলে অধিবেশনে বসবে বলে জানা গেছে।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু