বুধবার ● ৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » আজ রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে পিসিপি’র ধর্মঘট
আজ রাঙামাটিতে শিক্ষা প্রতিষ্ঠানে পিসিপি’র ধর্মঘট

ষ্টাফ রিপোর্টার :: আজ ৭ অক্টোবর বুধবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সন্তু গ্রুপ) সমর্থীত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) রাঙামাটি জেলায় সকল স্কুল-কলেজ বর্জনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে । পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন পিসিজেএসএস সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও যুব সমিতি যৌথভাবে এ ধর্মঘট কর্মসূচির ঘোষণা করে। পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও রাঙামাটি মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।
পাহাড়ী রাজনৈতিক সংগঠনের ডাকা এ ধর্মঘট সফল করার জন্য মঙ্গলবার শহরে মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়। মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে তারা আজ রাঙামাটিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার আহ্বান জানায়।
এ ধর্মঘট কর্মসূচিতে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা উল্লেখ আছে। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া অন্যান্য সব ধরনের প্রতিষ্ঠান খোলা থাকবে এছাড়া যানবাহন চলাচল করবে। আপলোড ৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১২.২০ মিঃ





রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে
সিসিটিভির আওতায় রাঙামাটি শহর
রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা