শনিবার ● ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
ঈশ্বরগঞ্জে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ::টানা বৃষ্টিতে পানিবন্ধী হয়ে পড়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার মানুষ। বৃষ্টির কারণে কাচামাটিয়া নদীতে পানি প্রবল ভাবে বেড়েছে। টানা বৃষ্টিতে ঈশ্বরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের চরনিখলা নদীরপাড় এলাকার পরিবারের ঘরগুলো পানির নিচে তলিয়ে যাওয়ায় তাঁরা স্বপরিবারে চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেন।
খবর পেয়ে ওইসব আশ্রয় নেয়া ক্ষতিগ্রস্থ প্রায় ৫০টি পরিবারের মাঝে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আব্দুছ ছাত্তারের উদ্যোগে নগদ অর্থ ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে শুকনো খাবার বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুছ ছাত্তার।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, আইন বিষয়ক সম্পাদক এড. শহিদুল ইসলাম মুক্তি, যুব ও ক্রিড়া সম্পাদক শহিদুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, ময়মনসিংহ জেলা যুবলীগ সদস্য মাহবুবুর রহমান মাহাবুব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সাবেক উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার জাহান মামুন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মাহফুজুল রহমান ভুঁইয়া প্রীতম প্রমুখ।





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী