শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » পিতার কাঁধে প্রবাসী সন্তানের লাশ
প্রথম পাতা » চট্টগ্রাম » পিতার কাঁধে প্রবাসী সন্তানের লাশ
শনিবার ● ৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পিতার কাঁধে প্রবাসী সন্তানের লাশ

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ভাগ্য পরিবর্তনের আশায় চট্টগ্রামের রাউজান থেকে পাড়ি জমান ওমানে। স্বপ্ন ছিল অভাবের সংসারে আনবেন স্বচছলতা। দরিদ্রকে হার মানিয়ে একবুক আশা নিয়ে প্রবাসে যান মো.কাউসার। ওমান থেকে আসার সময়ে অসুস্থ বাবা নুরুল আলম মা নাহিদা আকতারের জন্য ব্যাগ ভর্তি করে কোন উপহার, আদরের ৩ বোনের জন্য শখের কোন বিদেশি ক্রিম মোবাইল চকলেট আর স্ত্রীর জন্য এক টুকরো সোনার হার নিয়ে আসেনি রাউজানের প্রবাসী কাউসার। প্রিয়জনদের জন্য কিছুই আনতে পারলোও এই অভাগা প্রবাসী যুবক। কিন্তু কফিন বন্দি হয়ে সাদা পোশাকে খালি হাতে ঘরে ফিরেছে তার নিথর দেহে। সকলের স্বপ্ন পূরণের আশার প্রদীপ নিভে গেল সদূর ওমানে। বলছি মধ্যপ্রাচের দেশ ওমানে মৃত্যুবরণকারী চট্টগ্রামের রাউজানের দরিদ্র পরিবারের সন্তান প্রবাসী যুবক মো.কাউসারের কথা।
৬ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে তার লাশ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। স্বজনদের আর্তনাদে কেঁপে উঠে আকাশ বাতাস। তার চেহেরাটি একটিবারের মত দেখতে বাড়িতে ভিড় করে শতশত আত্নীয় স্বজন ও এলাকাবাসী। অশ্রসিক্ত নয়নে বিদায় বলতে চেয়েও যেন বলতে পারছিলনা স্বজনেরা। অসুস্থ বাবা নুরুল আলমের কাঁধে সন্তানের লাশ এযেন দুনিয়ার সবচেয়ে বেশি বোঝার ভার। পিতার কাঁধে সন্তানের লাশ বাবার কান্নায় যেন গোটা বাড়িতে এক হৃদয় বিদারক পরিবেশ সৃষ্টি হয়ে পড়েছে। হাউমাউ করে সবাই প্রবাসী কাউসারের জন্য কান্নাকাটি করেছে। কাউসারের জানাজার নামাজ পড়তে দূরদূরান্ত থেকে ছুটে এসেছেন তার এলাকার মানুষেরা অসংখ্য আত্মীয় স্বজনরা এই ঘটনায় শোকাভিভূত সবাই। রাত সাড়ে ১২টার দিকে প্রবাসী কাউসারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের দেশ ওমানে কর্মস্থলে রহস্যজনক ভাবে রাউজানের যুবক মো.কাউসারের (২৬) এর মৃত্যুর খবর পান তার পরিবার। ওমানের কিছু প্রবাসী সূত্রে মৃত্যুটিতে গাড়ি চাপা বলা হলেও তার কর্মরত গ্যারেজ কর্তপক্ষের দাবী ছিল স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তবে নিহতের জেঠাতো ভাই জাহাঙ্গীর আলমসহ তার আত্মীয় স্বজনরা তার মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবী করেছেন। নিহতের মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাবা নুরুল আলম অভিযোগ করে বলেন, আমার ছেলেকে সেখানে কেউ ষড়যন্ত্র করে হত্যা করে স্ট্রোক বলে চালিয়ে দিচ্ছে। ঘটনার সিসি টিভির সঠিক চিত্র না দেখানো, লাশ উল্টে পড়ে থাকা, কাজের সময় নির্দিষ্ট পোষাক না থাকা সহ বিভিন্ন অভিযোগ তুলেন স্বজনেরা। তার বাবা ও এলাকাবাসী অভিযোগ তুলে বলছেন, কোনো প্রবাসী কাজে থাকার সময় তার গায়ে সেই দেশের শ্রম আইন অনুযায়ী কাজের পোশাক থাকার কথা কিন্তু ঘটনার সময় তার পরনে পোশাক ছিলনা। শুধু মাত্র লুঙ্গি পড়া অবস্থায় দেখা যাই। সবাই মনে করছেন এই ঘটনায় কোনো রকম রহস্য রয়েছে। তারা দাবি করেন যেন এই ঘটনার সঠিক বিচার চেয়েছে এলাকাবাসী।নিহত কাউসার রাউজান উপজেলার রাউজান সদর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের নুরুল আলমের একমাত্র পুত্র সন্তান। অভাবের সংসারে আলো ফোটাতে ২বছর আগে এবং সর্বশেষ ১৪মাস আগে ওমান যান তিনি। বিয়ের উপযুক্ত ৩বোন এখনো ঘরে। ভাইয়ের উপর্জানের টাকায় আদরের বোনদের বিয়ে দেওয়ার স্বপ্ন। অসুস্থ বাবা মাকে চিকিৎসা করা কিছুই করে যেতে পারেনি রাউজানের ওমান প্রবাসী কাউসার। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)