শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আটক দু’জন ইউপিডিএফ সদস্য নয়
রাঙামাটিতে আটক দু’জন ইউপিডিএফ সদস্য নয়
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘আলোকিত রাঙ্গামাটি’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালে ‘রাঙামাটিতে চাঁদার টাকাসহ ইউপিডিএফ’র ২ কালেক্টর আটক’ শিরোনামে প্রকাশিত খবরটি মিথ্যা ও বানোয়াট দাবি করে এর প্রতিবাদ জানিয়েছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ-মূল)-এর রাঙামাটি জেলা সংগঠক সচল চাকমা।
আজ শনিবার (২১ অক্টোবর ২০২৩) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সচল চাকমা বলেন, গতকাল রাঙামাটির মানিকছড়ি এলাকা থেকে আটক হ্ওয়া সুমিত চাকমা (৩৭) ও মেহেদি হাসার রকি (৩৮) দু’জনই একটি প্রাইভেট কোম্পানির কর্মচারি বলে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি। তারা ইউপিডিএফের কোন সদস্য নয়।
বিবৃতিতে তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে সাধারণ লোকজনকে অন্যায়ভাবে গ্রেফতার করে ইউপিডিএফ’র সদস্য হিসেবে ফাঁসিয়ে দিয়ে রাষ্ট্রীয় বাহিনীর কায়েমী স্বার্থবাদী চক্র নিজেদের আখের গোছাতে চায়। এটি ইউপিডিএফের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রেরই অংশ।
তিনি মিথ্যা, বানোয়াট খবর তৈরি করে ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস বন্ধের দাবি জানান।





মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা