শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ৬জনকে আসামী করে মামলা
প্রথম পাতা » সকল বিভাগ » সিলেটে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ৬জনকে আসামী করে মামলা
রবিবার ● ২২ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেটে যুবলীগ কর্মী খুনের ঘটনায় ৬জনকে আসামী করে মামলা

ছবি : সংবাদ সংক্রান্ত সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় ম্যাসেঞ্জারে কথাকাটাকাটির জেরে তাজেল আহমদ (১৯) নামের এক যুবলীগ কর্মী হত্যার দুদিন পর অর্থাৎ শনিবার (২১ অক্টোবর) রাতে নিহতের ভাই রাসেল আহমদ বাদি হয়ে ৩ জনের নামোল্লেখ করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের কদমরসুল গ্রামের সুফিল আহমদের ছেলে অপু আহমদ (২০), ঢাকাদক্ষিণ ইউনিয়নের কানিশাইল গ্রামের সাইফুল ইসলাম রানার ছেলে ছাইদ আহমদ (২২) ও আমুড়া ইসলামটুল গ্রামের জালাল আহমদের ছেলে সাইফুল ইসলাম জাফর (২৫)।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমনিয়া বড় মসজিদের পাশে মেসেঞ্জারে গালাগালির দ্বন্দ্বে তাজেল আহমদ প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু বরণ করেন। নিহত তাজেল আহমদ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের ময়েন আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

ঘটনার সময় তাজেলের সাথে থাকা তার বন্ধু তানভীর আহমদ আহত হয়ে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তানভীর আহমদ একই গ্রামের সফিক উদ্দিনের ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো.রফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।





আর্কাইভ