শিরোনাম:
●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ বছর বয়সী দুই শিশু রেখে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মা
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ বছর বয়সী দুই শিশু রেখে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মা
সোমবার ● ২৩ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫ বছর বয়সী দুই শিশু রেখে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মা

ছবি : সংবাদ সংক্রান্ত মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের মিরসরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নাজমা আক্তার (২৬) নামের এক গৃহবধূ মারা গেছেন। রবিবার (২২ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ১৩ দিন বয়সের আরিশা জান্নাত নামে একটি মেয়ে ও ৫ বছর বয়সী মো. আনাছ নামে একটি পুত্র সন্তান রয়েছে।
নাজমা মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের পূর্ব বাড়িয়াখালী এলাকার আহম্মদ আলী বলি বাড়ির বয়লার অপারেটর রেজাউল করিমের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মো. রেজাউল করিম চৌধুরী জানান, ১৩ দিন পূর্বে নাজমা স্বাভাবিক ডেলিভারিতে একটি কন্যা সন্তান জন্ম দেন। এর ৪-৫দিন পর তাঁর জ্বর ও শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হলে মিঠাছরা জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার কোন উন্নতি না হওয়ায় পরবর্তীতে তাকে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) স্থানান্তর করে দেন। চমেক হাসপাতালে দুদিন চিকিৎসা থাকার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আগ্রবাদ মা ও শিশু হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে সে মারা যায়।
তিনি বলেন, নাজমার দুটি অবুজ বাচ্চা রয়েছে। মায়ের অসুস্থ হওয়ার পর থেকে নবজাতক শিশুকে বাইরের দুধ পান করানো হচ্ছে। নাজমার বাবা প্রবাস থেকে আসলে সোমবার সকাল ১০ টায় তার জানাযা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে কাটাছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন বলেন, আমার ইউনিয়নের পূর্ব বাড়িয়াখালী গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবর কেউ আমাকে জানায়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের জেলা কীটতত্ত্ববিদ (ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানের দায়িত্বে থাকা) মোছাম্মৎ এনতেজার ফেরদাওছ বলেন, মা ও শিশু হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বেলা সাড়ে ১১ টায় মারা গেলে তার তথ্য আমাদের কাছে আসবে পরের দিন বেলা এগারোটা দিকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)