শিরোনাম:
●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন ●   জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন ●   গত দু’বছর রাষ্ট্র জুলাই শহীদদের স্বপ্নের উল্টো পথে হাটছে : সাইফুল হক ●   আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব ●   নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   স্মৃতির ক্যানভাসে বিলুপ্তির সুর, সময়ের গহীনে সোনালী ভোর
রাঙামাটি, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন যাতে না করতে পারে সেদিকে সচেতন থাকার আহ্বান পার্বত্য মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন যাতে না করতে পারে সেদিকে সচেতন থাকার আহ্বান পার্বত্য মন্ত্রী
শুক্রবার ● ২৭ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন যাতে না করতে পারে সেদিকে সচেতন থাকার আহ্বান পার্বত্য মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্তবান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, শ্রেণী বৈষম্যহীন সর্বজনীন সকল মানুষের স্বীকৃতি হল পাসপোর্ট। মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি দেশ দিয়েছেন, একটি জাতি দিয়েছেন, একটি লাল সবুজের পতাকা দিয়েছেন। সেই বৈধতা নিশ্চিত করতেই বিশ্বব্যাপী স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের পরিচিতি প্রকাশের দলিল হলো এই পাসপোর্ট। এ স্বীকৃতির অবজ্ঞা, অবহেলা ও দুর্নীতি কোনোভাবেই কাম্য না। মন্ত্রী বীর বাহাদুর সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, বিদেশে পাসপোর্টধারী বাংলাদেশের পরিচয়ে কেউ কেউ আবার দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করছে বা করার চেষ্টা করছে। সংশ্লিষ্ট সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, পাসপোর্ট প্রদানের পূর্বে পাসপোর্ট গ্রহণকারী সম্পর্কে ভালোভাবে নিশ্চিত হয়েই পরে পাসপোর্ট ইস্যু করতে হবে। এর ব্যত্যয় যেন না হয়। বাংলাদেশের পাসপোর্টধারী পরিচয়ে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন যাতে না করতে পারে সেদিকে সচেতন থাকার আহ্বান জানান পার্বত্য মন্ত্রী।

বৃহস্পতিবার বান্দরবান সদরে আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এসব কথা বলেন।

বান্দরবানের সাধারণ জনগণকে দ্রুত সময়ের মধ্যে সেবা প্রদান নিশ্চিত করতে ৪ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের বাস্তবায়নে বান্দরবানে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব নির্মিত ভবন উদ্বোধন করা হয়। ইতোমধ্যে দেশব্যাপী ৬৪ জেলায় মোট ৭১টি আঞ্চলিক পাসপোর্ট অফিস বাংলাদেশী নাগরিকদের পাসপোর্ট সেবা প্রদান অব্যাহত রেখেছে। একইসাথে ৭টি বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে বাংলাদেশে আগত বিদেশি নাগরিকদের ভিসা সেবা প্রদান করা হচ্ছে। ৩টি আন্তর্জাতিক বিমান বন্দরসহ বেনাপোল ও বাংলা বান্ধা স্থল বন্দরে ৪৪টি ই-গেইট স্থাপনের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ইমিগ্রেশন সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের জন্য ই-পাসপোর্ট ও ই-গেই ব্যবহারের সুযোগ করে দিয়েছেন। এ প্রসঙ্গে মন্ত্রী বীর বাহাদুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের দেশের নাগরিকদের পাসপোর্ট সিস্টেম আধুনিকীকরণে ডিজিটাল ই-সেবা নাগরিকদের সুবিধার্থে চালু করেছেন। মন্ত্রী বলেন, এর ফলে পাসপোর্ট সেবা প্রদানে দুর্নীতি অনেকাংশে কমে এসেছে । মন্ত্রী বলেন, পাসপোর্ট সেবা দুর্নীতির বেড়াজাল কাটিয়ে এখন মানুষের কাছে সহজলভ্য হয়েছে। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের মানুষ যদি ডিজিটাল না হন, নাগরিকেরা যদি সচেতন না হন, তাহলে যাহারা মানুষের মঙ্গলের জন্য এত কিছু করলেন তার কোন মূল্যায়ন থাকে না। বহিরাগত দেশের মানুষেরা যাতে বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার না করতে পারে তার জন্য সরকার ডিজিটাল ও আধুনিকায়ন ব্যবস্থা চালু করে সচেতনভাবে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী বীর বাহাদুর দুর্গম পাহাড়ি এলাকার চিত্র তুলে ধরে বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকা থানচি ছিল সকল প্রকার সুযোগ সুবিধা ও উন্নত যোগাযোগ হতে বঞ্চিত। সেখানে কোন সুসংবাদ বা দুঃসংবাদ পৌঁছানো সম্ভব ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থানচির মানুষের হাতে মোবাইল ফোন প্রযুক্তি পৌঁছে দিয়েছেন। থানচির মানুষ এখন অনায়াসেই সারা বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে। মোবাইল সংযোগ এখন প্রতিটি দুর্গম এলাকার যোগাযোগ ব্যবস্থাকে করেছে আগের চেয়ে অনেক সহজ ও সাবলীল। মোবাইলের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই তথ্য আদান-প্রদান হচ্ছে। আর এসব কিছুর কল্যাণে রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিজওনাল কমান্ডার ৬৯ ইনফেন্ট্রি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মাহিউদ্দিন আহমেদ, বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য লক্ষ্মীপদ দাশ, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বাচ্চু, পৌরসভার মেয়র সামসুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহআলম, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শর্মী চাকমাসহ সরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ
রাউজানের বৃক্ষরোপণ শুরু রাউজানের বৃক্ষরোপণ শুরু
প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)