শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা
বৃহস্পতিবার ● ২৬ অক্টোবর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিকের আত্মহত্যা

প্রর্তীকি ছবি মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: প্রেমিকার উপর অভিমান করে চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে জয়ন্ত সূত্রধর (২৫) নামের এক প্রেমিক আত্মহত্যা করেছে।
বুধবার ২৫ অক্টোবর বিকেলে পূর্বাঞ্চল রেলওয়ের ঢাকা-চট্টগ্রাম রেললাইনের চট্টগ্রামমুখী (ডাউন লাইন) অংশের মিরসরাই সদর ইউনিয়নের আবুনগর এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সীতাকুণ্ড রেলওয়ে (জিআরপি) পুলিশ জয়ন্তের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে।
জয়ন্ত সূত্রধর মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুমগ্রাম এলাকার দীলিপ কুমার সূত্রধরের একমাত্র ছেলে। তারা বর্তমানে মিরসরাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৌমিনটোলা এলাকায় বাসা ভাড়া থাকেন।
জয়ন্ত সূত্রধর বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
রেলওয়ে পুলিশ ও পরিবার সূত্র জানায়, জয়ন্ত সূত্রধরের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। বিকেলে রেললাইনে বসে তিনি বিয়ে নিয়ে মেয়েটির সঙ্গে ফেনে কথা বলছিলেন। তাদের মধ্যে ঝগড়াও হয়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন জয়ন্ত।
বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রেমঘটিত কারণে জয়ন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)