শিরোনাম:
●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে বিশ্ব মাৎস্য দিবস পালিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’তে বিশ্ব মাৎস্য দিবস পালিত
মঙ্গলবার ● ২১ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবিপ্রবি’তে বিশ্ব মাৎস্য দিবস পালিত

ছবি : সংবাদ সংক্রান্তআজ ২১ নভেম্বর ২০২৩ তারিখ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের আয়োজনে বিশ্ব মাৎস্য দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে প্রশাসনিক ভবন-১ থেকে এক বর্ণাঢ্য র‍্যালীর আয়োজন করা হয়। র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-১ এসে শেষ হয়।
দিবসটি উপলক্ষে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উপস্থিত ছিলেন।
এছাড়া রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ ফিশারিজ রিসোর্স ইন্সটিটিউট, নদী উপকেন্দ্র, রাঙামাটি এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ ইশতিয়াক হায়দার উপস্থিত ছিলেন। এর আগে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার উপস্থিত অতিথিবৃন্দের সাথে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের তৈরিকৃত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন ।
সেমিনারে কী নোট স্পীকার হিসেবে বাংলাদেশের মাৎস্য সম্পদ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল আলম (শাহীন) এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাঞ্চন চাকমা।
কী নোট স্পীকার বলেন, দেশে অসাধু জেলে ও ব্যবসায়ীদের কারণে দিন দিন মাৎস্য সেক্টর ধ্বংস হচ্ছে। জেলেদের বুঝাতে হবে মাছের পোনা ধরা যাবেনা। আর বাজারে বিক্রি করা যাবেনা। এভাবে দেশে মাৎস্য সম্পদ নিরাপদ হবে। দেশে দিন দিন বিভিন্ন প্রজাতির মাছের বিলুপ্ত হচ্ছে। ডিম ছাড়ার পর থেকে মাছ না ধরা এবং মাছ ধরা বন্ধকালীন সময়ে অঙ্গীকার করতে হবে নিজেরা বাজার থেকে মাছ কিনবোনা। তাহলে জেলে বা ব্যবসায়ীরা বাজারে মাছ বিক্রি করার উৎসাহ পাবেনা। এভাবে প্রতিবছর দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
সিনিয়র সায়েন্টিফিক অফিসার মোঃ ইশতিয়াক হায়দার বলেন, দেশে মাৎস্য সেক্টরে গুরুত্ব অপরিসীম। কাপ্তাই লেকে অনেক প্রজাতির এবং বড় বড় মাছ ছিল। কিন্তু এখন সেগুলো নেই। এখন লেকে শুধু চাপিলা আর কেচকি মাছে ভরপুর। তাই এখানে মাছের বিভিন্ন প্রজাতি নিয়ে ব্যাপক গবেষণা এবং সম্মিলিতভাবে কাজ করা দরকার। কাপ্তাই লেকের সোনালী অতীত ফিরিয়ে আনতে সকলের একান্ত প্রচেষ্টা দরকার। কাপ্তাই লেক দিন দিন দূষিত হচ্ছে। এ দূষিত হওয়ার ফলে কাপ্তাই লেকের দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাইদুল ইসলাম সরকার বলেন, মাৎস্য সম্পদের ইকো সিস্টেম যে পরিমাণে দূষিত হচ্ছে, সে হারে তা আর পূরণ হবেনা। একসময় বুড়িগংগায় অনেক মাছ পাওয়া যেতো। কিন্তু এখন আর পাওয়া যাচ্ছেনা। যেগুলো পাওয়া যায় সেগুলো অনেক দূষিত মাছ, যা খাওয়ার অযোগ্য। ঠিক তেমনি সচেতন না হলে কাপ্তাই লেকের অবস্থা একদিন এরকম হবে যদি আমরা এ লেক এবং লেকের মাছ রক্ষার্থে কাজ না করি ।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, যে পেশায় থাকেন না কেন আমাদের মাৎস্য সম্পদকে ভালোবাসতে হবে। তাহলে মাৎস্য সম্পদ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। আর এ সম্পদ রক্ষা পেলে দেশের উন্নয়ন হবে।
সভাপতির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, কাপ্তাই লেকে মৎস্য সম্পদ নিয়ে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের কাজ করতে হবে। তিনি কাপ্তাইকে লেকে মাছের উৎপাদন বাড়িয়ে দেশের মানুষের প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণে কাজ করার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেন। তিনি আরও বলেন, কাপ্তাই লেক দিন দিন অনেক দুষিত হচ্ছে। তিনি এ দুষিত লেককে কিভাবে রক্ষা করা যায় সেজন্য সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালন করেন রাবিপ্রবি’র ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের ২য় ব্যাচের শিক্ষার্থী স্বাধীন ত্রিপুরা এবং ফাতেমা তুজ জোহরা।
অনুষ্ঠানে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান
মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী
মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত
জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা
আমিরাতে সড়ক দুর্ঘটনায়  বাংলাদেশী প্রবাসীর মৃত্যু আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)