শিরোনাম:
●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
রাঙামাটি, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুর ইউপ ‘তে লড়াই হবে নৌকা আর ধানের শীষে
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুর ইউপ ‘তে লড়াই হবে নৌকা আর ধানের শীষে
সোমবার ● ১১ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রীপুর ইউপ ‘তে লড়াই হবে নৌকা আর ধানের শীষে

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশ হিসাবে গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন (মাওনা, গাজীপুর, তেলিহাটি, কাওরাইদ, বরমী, রাজাবাড়ী, গোসিংগা, প্রহলাদপুর) পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৩ এপ্রিল শনিবার৷

এই নির্বাচনকে ঘিরে নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে জোড় প্রচারনা চালাচ্ছেন চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীরা৷ সবকটি ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী বাছাইয়ে তরম্নণ প্রার্থীদের মনোনয়ন দেওয়ায় সাধারণ ভোটারদের মধ্যে উত্‍সাহর সৃষ্টি হলেও কয়েকটি ইউনিয়নে দলীয় মনোনয়ন বঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসাবে মাঠে থাকায় তা এখন গলার কাটা হিসাবে দেখা দিয়েছে৷ ৮টি ইউনিয়নের অধিকাংশতে অন্যান্য রাজনৈতিক দল প্রার্থী দিতে না পারায় এখন অনেকটাই নৌকা ধানের শীষে লড়াই হতে যাচ্ছে৷

মাওনা:- ৩৫৯৬৪ জন ভোটার সমৃদ্ধ এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওমীলীগের একক প্রার্থী হিসাবে মাঠ চষে বেড়াচ্ছেন জাহাঙ্গীর অলম খোকন (নৌকা) এছাড়াও নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন বিএনপির মনোনীত বর্তমান চেয়ারম্যান ফজলুল হক (ধানের শীষ), এ ছাড়াও নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোক্তারম্নল করিম মোড়ল শামীম (স্বতন্ত্র), জহিরম্নল হক কাজল (স্বতন্ত্র) ও যুগলীগ নেতা আনিছুর রহমান (স্বতন্ত্র) প্রার্থী হিসাবে মাঠে থাকছেন৷ এই ইউনিয়নে ৯টি সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে ৩৫জন প্রার্থী ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন৷

গাজীপুর:- ৩৫৯৩৬ জন ভোটার সমৃদ্ধ এই ইউনিয়ন পরিষদের আওয়ামীলীগের একক প্রার্থী নূরুল ইসলাম (নৌকা) থাকলেও বিএনপির ৩জন প্রতিদ্বন্ধিতা করছেন৷ কাশেম বেপারী (ধানের শীর্ষ), বর্তমান চেয়ারম্যান আকরাম হোসেন (স্বতন্ত্র), সাবেক চেয়ারম্যান এম এ হাসেম (স্বতন্ত্র)৷ ৯টি ওয়ার্ডের মেম্বার পদে ৩৮জন ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩জন প্রতিদ্বন্ধিতা করছেন৷

তেলিহাটি:- ৩৭৮২৫জন ভোটার সমৃদ্ধ এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দিতা করছেন৷ আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান আঃ বাতেন সরকার (নৌকা) আক্তারম্নল আলম মাষ্টার (ধানের শীষ)৷ এছাড়াও ৯টি ওয়ার্ডের মেম্বার পদে ৪৩জন, সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১০জন প্রতিদ্বন্দিতা করছেন৷

কাওরাইদ:- ৩৫৪৮৬জন ভোটার এলাকা নিয়ে গড়া এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল (নৌকা), রাশেদ মন্ডল (ধানের শীষ) ছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আঃ হাই ও কামরম্নল হক স্বতন্ত্রের ব্যানারে নির্বাচনে অংশ নিচ্ছেন৷ ৯টি সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে ৩৭জন সহ সংরক্ষিত মহিলা মেম্বার পদে প্রার্থী আছেন ৯জন৷

বরমী:- উপজেলার সবচেয়ে বেশি ৪৪৭৩৯ জন ভোটার সমৃদ্ধ এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের শামসুল হক (বাদল সরকার) নৌকা, আক্তারম্নজ্জামান (ধানের শীষ) ছাড়াও স্বতন্ত্র ব্যানারে অংশ নিচ্ছেন বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও এ কে এম হারিছ উদ্দিন৷ ৯টি সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে ৫৩জন ছাড়াও সংরক্ষিত মহিরা মেম্বার পদে ১০জন প্রতিদ্বন্দিতা করছেন৷

গোসিঙ্গা:- ২৪৫৬৮জন ভোটার এলাকা সমৃদ্ধ এই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের শাহজাহান সরকার (নৌকা) ও বিএনপির বর্তমান চেয়ারম্যান খন্দকার মোঃ আসাদুজ্জামান (ধানের শীষ) ও ইসলামী আন্দোলনের লেহাজ উদ্দিন সরকার ছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে রয়েছেন বরকত আলী খোকা ও বিএম নজরম্নল ইসলাম৷ ৯টি সাধারণ ওয়ার্ড মেম্বার পদে ৪৪জন ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী হিসাবে অংশ নিচ্ছেন ৮জন৷

রাজাবাড়ী:- ৩২৯৭১জন ভোটার নিয়ে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ফারুনক হোসেন (নৌকা), বিএনপির বর্তমান চেয়ারম্যান কুতুব উদ্দিন (ধানের শীষ), জাতীয় পার্টির মাহা আলম (লাঙ্গল) ছাড়াও স্বতন্ত্র ব্যানারে অংশ নিচ্ছেন শাহজাহান সরকার, মো: সোলাইমান, আলাউদ্দিন ও মাইদুর রহমান খান৷ সাধারণ ৯টি ওয়ার্ডের মেম্বার পদে ৪৬জন ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৩জন প্রতিদ্বদ্ধিতা করছেন৷

প্রহলাদপুর: ২০৩৫৯ জন ভোটার সমৃদ্ধ এই ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের নুরম্নল হক আকন্দ (নৌকা), বিএনপির আবু ছাইদ আকন্দ (ধানের শীষ), জাসদের হাজ্বী সামসুদ্দিন সরকার (মশাল) ছাড়াও স্বতন্ত্র ব্যানারে অংশ নিচ্ছেন ফরহাদ হোসেন, আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর হোসেন ও হাফিজ উদ্দিন খন্দকার৷ ৯টি সাধারণ ওয়ার্ডের মেম্বার পদে ৩৩জন ছাড়াও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১১জন প্রতিদ্বন্দিতা করছেন৷

উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান ৮টি ইউনিয়নে ১১৩টি কেন্দ্র ও ৬৫০টি কক্ষের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে৷ এর জন্য ১১৩ জন প্রিজাইডিং অফিসার ও ৬৫০জন সহঃ প্রিজাইডিং সহ ১৩০০ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে৷ ৮টি ইউনিয়নে পুরুষ ১৩২৮৩৬জন ও মহিলা ১৩৫০১২ সহ সর্বমোট ভোটার রয়েছে ২৬৭৮৪৮ জন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)