রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন
ময়মনসিংহে নির্বাচনী পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশন
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহে ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রম নির্বাচনী সহিংসতা পর্যবেক্ষণ টিমের দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ দিগারকান্দা শাপলা রিসোর্ট ডেভেলপমেন্ট কনফারেন্স কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ওরিয়েন্টেশনের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলার ইব্রাহিমপুর সরকারী কলেজের প্রভাষক মির্জা মহিউদ্দিন।
ভোটার সচেতনতা নির্বাচনি সহিংসতা পর্যবেক্ষণ টিমের ওরিয়েন্টেশনে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ জেলার তাড়াইল, করিমগঞ্জ, টাঙ্গাইল জেলার ভূঞাপুর ও গোপালপুর উপজেলা থেকে মনিটরিং কমিটির ৩২জন সদস্য অংশ গ্রহণ করেন।
দিনব্যাপী ওরিয়েন্টেশন পরিচালনায় ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের উপ-পরিচালক জমিরুল ইসলাম, ময়মনসিংহ আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর। সার্বিক সহযোগিতায় ছিলেন এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান। ওরিয়েন্টেশন শেষে নির্বাচনী চক্র, সহিংসতা কি, সহিংসতার ধরণ সম্পর্কিত বিষয়ে প্রাক মূল্যায়ন অনুষ্ঠিত হয়।





ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস
দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ
ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু
উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী