শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মানুষের ভোটের অধিকার নিয়ে নয় ছয় দেশের মানুষ কোনভাবেই বরদাস্ত করবেনা : নির্মল বড়ুয়া মিলন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মানুষের ভোটের অধিকার নিয়ে নয় ছয় দেশের মানুষ কোনভাবেই বরদাস্ত করবেনা : নির্মল বড়ুয়া মিলন
রবিবার ● ১০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষের ভোটের অধিকার নিয়ে নয় ছয় দেশের মানুষ কোনভাবেই বরদাস্ত করবেনা : নির্মল বড়ুয়া মিলন

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: আজ ১০ ডিসেম্বর-২০২৩ রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় পার্টির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সভাপতি মো. আবুল হাশেম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জুঁই চাকমার পরিচালনায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্মল বড়ুয়া মিলন। তিনি বলেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে আর একটি পাতানো নির্বাচনী তামাশা মঞ্চস্ত করতে যেয়ে সরকার দেশকে ভয়ংকর বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে। সংগঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক মাফিয়াদের সিন্ডিকেটের ক্ষমতা নিরংকুশ করতে নির্বাচনের নামে একটি মিথ্যা মিথ্যা খেলার আয়োজন চলছে। মানুষের ভোটের অধিকার নিয়ে এরকম জ্বালিয়াতি ও নয় ছয় দেশের মানুষ কোনভাবেই বরদাস্ত করবেনা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি আরো বলেন, ফ্যাসিবাদী জালিম সরকারের পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার সরকার অব্যাহত গুম-খুনের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে যে অপরাধ করেছে তাদের বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে।
তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতায় যেয়ে দেশের রপ্তানি বাণিজ্য এখন গুরুতর হুমকির মুখে। অনাকাঙ্ক্ষিত নিষেধাজ্ঞায় দেশের শিল্প, বাণিজ্য ও শ্রমজীবী লক্ষ লক্ষ মানুষ চরম বিপদে নিপতিত হবার আশংকা বৃদ্ধি করছে। তারা বলেন, দেশ দেউলীয়া হবার আগেই এই সরকারকে বিদায় দেয়া দরকার। নেতৃবৃন্দ অনতিবিলম্বে ৭ জানুয়ারীর নির্বাচনী তফসিল স্থগিত ঘোষণা করে দেশকে অনিবার্য সংঘাত সংঘর্ষ এর পথ থেকে সরে আসতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সকল রাজবন্দী নেতাদের মুক্তির দাবি করেন।
তিনি আরও বলেন, ফৌজদারি কার্যবিধিতে অসুস্থ, নারী ও বয়স্ক ব্যক্তিদের, হত্যা মামলায় অভিযুক্ত নয়, এমন ব্যক্তিদের জামিন দেওয়া কথা বলা হয়েছে। কাজেই এসব বিষয় বিবেচনা করে সকল রাজবন্দী নেতাদের জামিন দেওয়া হোক। এছাড়া যে সকল রাজনৈতিক নেতোদের ভিন্নমত প্রকাশের কারণে গুম করা হয়েছে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার জন্য সরকারের এজেন্সী সমুহের প্রতি আহবান জানান।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনায় এসময় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি পার্বত্য জেলা কমিটি রাখি ত্রিপুরা,সদর উপজেলা কমিটির অরুনজিতা চাকমা, মাতৃদেবী চাকমা,পৌর কমিটির সুমিতা চাকমা, গরিমিকা চাকমা ও বাংলাদেশ ভুমিহীন সংহতির আরতিবালা চাকমা, মেকি চাকমা, স্বপনা ত্রিপরা হনুপা বেগম এবং নারর্গিস আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা

আর্কাইভ