শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে বিশ্বনাথে মহান বিজয় দিবসে উদযাপন
প্রথম পাতা » প্রধান সংবাদ » যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে বিশ্বনাথে মহান বিজয় দিবসে উদযাপন
শনিবার ● ১৬ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনে বিশ্বনাথে মহান বিজয় দিবসে উদযাপন

--- বিশ্বনাথ প্রতিনিধি :: যথাযোগ্য মর্যাদায় নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মহান বিজয় দিবস’ পালন করা হয়েছে। শনিবার ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবস পালনের কার্যক্রম শুরু হয়। তোপধ্বনি শেষে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, বেসরকারি ভবন ও স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘উপজেলা পরিষদ স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু ম্যুরালে’ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা পরিষদ, থানা প্রশাসন, বিশ্বনাথ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্বনাথ প্রেসক্লাব, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠন, উপজেলা ফায়ার সার্ভিস সিভিল, উপজেলা আনসার ভিডিপি কার্যালয়, অফিসার্স ক্লাব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ বিশ্বনাথ জোনাল অফিস, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিয়াম ল্যাবরেটরী স্কুল, বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন, কলেজিয়েট স্কুল, উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন, লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজ, আলোচিত বিশ্বনাথ, বাংলাদেশ বাউল ফেডারেশন, বি.এল.এসবি, ইসলামিক ফাউন্ডেশন, ভোরের হাওয়া নাট্যকল্যান পরিষদ, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন, আলহাজ্ব মোক্তার আলী ফাউন্ডেশন’সহ বিভিন্ন সংগঠন।

সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এবং পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব-স্কাউটস দল ও শিক্ষার্থীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী এবং ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। সকালে ১১টায় উপজেলা পরিষদ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ’র সম্মানে সংবর্ধনা এবং জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) সম্রাট হোসেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী, মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, সিতাব আলী, মনির আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান জালাল উদ্দিন, সুহেল মিয়া, আজিজুর রহমান মনর।
এরপর সুবিধাজনক সময়ে মসজিদ-মন্দির-অন্যান্য উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা এবং হাসপাতাল-এতিমখানা ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)