শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বিরোধীদের দমনে পরিকল্পিতভাবেই যে বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে ডঃ রাজ্জাক তা স্পষ্ট করেছেন
প্রথম পাতা » ঢাকা » কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বিরোধীদের দমনে পরিকল্পিতভাবেই যে বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে ডঃ রাজ্জাক তা স্পষ্ট করেছেন
বুধবার ● ২০ ডিসেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বিরোধীদের দমনে পরিকল্পিতভাবেই যে বিএনপির নেতাকর্মীদের কারারুদ্ধ করা হয়েছে ডঃ রাজ্জাক তা স্পষ্ট করেছেন

---বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বিএনপি’র হাজার হাজার নেতা কর্মীদেরকে পরিকল্পিতভাবেই যে জেলে ঢুকানো হয়েছে গতকাল ঢাকা একটি টেলিভিশন সাক্ষাৎকারে এই সত্য প্রকাশ করার জন্য সরকারি দলের নেতা কৃষিমন্ত্রী ডঃ আবদুর রাজ্জাককে ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন কথিত নাশকতা বা অগ্নিসন্ত্রাস নয়, বরং বিরোধীদের দমনে রাজনৈতিক হিসাব নিকাশ থেকেই যে পাইকারী হারে ২০ হাজারের উপর বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে তাও এখন স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বিএনপিসহ বিরোধী দলসমূহকে নির্বাচনে আনার চাপ তৈরী করতেই যে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে কৃষিমন্ত্রীর সাক্ষাৎকারে তাও পরিস্কার হয়েছে। বিএনপি নির্বাচনে আসতে রাজী হলে একরাতের মধ্যেই গ্রেফতার করা নেতাকর্মীদের যে মুক্তি দেয়া হোত তাও তিনি খোলাসা করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক বিরোধীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে কিভাবে দমন নিপীড়নের আশ্রয় নেয়, গ্রেফতারের ক্ষেত্র তৈরী করতে কিভাবে নাশকতা,আগুন সন্ত্রাসসহ নানা অভিযোগ দায়ের করে প্রকারান্তরে তাও বেরিয়ে এসেছে।

তিনি উল্লেখ করেন, এর আগে অগ্নিসন্ত্রাস আর নাশকতার মামলায় গ্রেফতারকৃত ব্যারিস্টার শাজাহান উমরের আকস্মিক জামিন এবং পরের দিন নৌকা মার্কার নির্বাচনের প্রার্থী হওয়ার নাটকীয় ঘটনার মধ্যেও সরকার ও সরকারি দলের নানা অপকৌশলের প্রমাণ মিলেছে।

তিনি উল্লেখ করেন, সরকার ও সরকারি দলের নানা অপকৌশল ও অপতৎপরতার পরও ৭ জানুয়ারীর নীলনকশার পাতানো নির্বাচন কোন গ্রহণযোগ্যতা পায়নি, পাবেনা।

বিবৃতিতে তিনি হয়রানিমূলক মিথ্যা মামলায় কারারুদ্ধ ও ফরমায়েশী রায়ে সাজাপ্রাপ্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।





ঢাকা এর আরও খবর

বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)