শনিবার ● ৩০ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক
নলছিটিতে জাল টাকাসহ কারারক্ষী আটক
ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ মো. জাফর(৪৫) নামের এক কারারক্ষী আটক হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সাড়ে চারটায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের শ্রীরামপুর বাজার থেকে পুলিশ জাল টাকাসহ কারারক্ষী মো. জাফরকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৫শত টাকা মূল্য মানের ৬টি, ১ হাজার টাকা মূল্য মানের ২টি জাল টাকা উদ্ধার করা হয়। আটক মো. জাফর ঝালকাঠি জেলা কারাগারের কারারক্ষী হিসেবে কর্মরত আছেন। তার বাড়ী বরিশাল জেলার কোতোয়ালি থানার চন্ডিপুর গ্রামে। পিতার নাম মহব্বত আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জাল টাকা লেনদেন হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ভৈরবপাশার শ্রীরামপুর বাজার থেকে তাকে আটক করে।
নলছিটি থানা ওসি মু. মুরাদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।





ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার
ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি
প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা
ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন
পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন