শিরোনাম:
●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
রাঙামাটি, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » দিনাজপুর » দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো জয়লাভ করলেন শিবলী সাদিক এমপি
প্রথম পাতা » দিনাজপুর » দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো জয়লাভ করলেন শিবলী সাদিক এমপি
সোমবার ● ৮ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুর-৬ আসনে তৃতীয়বারের মতো জয়লাভ করলেন শিবলী সাদিক এমপি

--- ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর-৬ (ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর ও নবাবগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী শিবলী সাদিক এমপি। এ নিয়ে তিনি টানা তৃতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করলেন।

রবিবার ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে চার উপজেলায় ১৯৪টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট গণণা করে নিয়ে যাওয়া হলে স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তারা আনুষ্ঠানিক ভাবে প্রতিটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। পরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শিবলী সাদিককে সংসদ সদস্য হিসেবে বেসরকারি ভাবে নির্বাচিত করা হয়। তিনি মোট ভোট পেয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৬৬৭টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৮২ হাজার ৫১৫ ভোট। এছাড়া অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকে শাহ আলম বিশ্বাস ৭২৪, তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকে মোফাজ্জল হোসেন ২ হাজার ৫০০ এবং অপর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে শাহ নেওয়াজ ফিরোজ শুভ শাহ পেয়েছেন ১ হাজার ১৪৫ ভোট।

উল্লেখ্য, দিনাজপুর-৬ আসনের মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ২৫ হাজার ৬৭৪ জন। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৬২ হাজার ৫৫৩ জন, নারী ২ লক্ষ ৬৩ হাজার ১১০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১১ জন। এ নির্বাচনে সকাল ১১টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্র ভোটার শূন্য ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে কিছু কিছু কেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। কোনো ধরনের সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত করতে ইসির নিয়োগকৃত ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভোটের দিন মাঠে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার বাহিনীর সদস্যদের কয়েক স্থরের নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কাজ করছেন।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা
তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১ তারেক রহমানকে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার-১
পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার পার্বতীপুরে বস্তাবন্দি নারীর মরোদেহ উদ্ধার
চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার চিরিরবন্দরে আত্রাই নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার
মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা মধ্যপাড়ার পাথর রেলপথ ও পানি উন্নয়ন বোর্ডকে ব্যবহারের নির্দেশ দিলেন উপদেষ্টা
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত পার্বতীপুরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্টিত
পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১ পার্বতীপুরে বিপুল পরিমাণ মাদক উদ্ধার গ্রেফতার-১
পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন পার্বতীপুরে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রস্তুতি সম্পন্ন
বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন বড়পুকুরিয়া খনির কয়লা খোলাবাজারে বিক্রির দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ