শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই আসনে জামানত খোয়ালেন ৫ প্রার্থী
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাই আসনে জামানত খোয়ালেন ৫ প্রার্থী
বুধবার ● ১০ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাই আসনে জামানত খোয়ালেন ৫ প্রার্থী

--- মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: সংসদীয় আসন-২৭৮, চট্টগ্রাম-১ মিরসরাই আসনে জামানত খোয়ালেন ৫ প্রার্থী। নির্বাচন কমিশনের দেওয়া বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে প্রদত্ত বা কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। মিরসরাই আসনে মোট ভোটার ৩ লক্ষ ৬৬ হাজার ৫ শত ২৫ জন ভোটারের মধ্যে ১ লাখ ৪৩ হাজার ১শত ১৭ টি ভোট কাস্টিং হয়েছে। জামানত রক্ষার জন্য তাদের প্রয়োজন ছিল ১৭ হাজার ৮৮৯ ভোটের। কিন্তু এসব প্রার্থীর ক্ষেত্রে সেটা সম্ভব হয়নি।
জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী এমদাদ হোসাইন চৌধুরী পেয়েছেন ৪০৮ ভোট, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ আব্দুল মান্নান (চেয়ার) প্রতীকে ২০৫ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ মোঃ ইউসুফ (টেলিভিশন) প্রতীকে ২০০ ভোট, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বি.এস.পি) নুরুল করিম আফছার (একতারা) প্রতীকে ১৯৯ ভোট, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল শেখ জুলফিকার বুলবুল চৌধুরী হাত (পাঞ্জা) প্রতীকে ৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে কাস্টিং ভোটের ৮ শতাংশ ভোট পেতে হবে। এর কম ভোট পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে। ফলে চট্টগ্রাম-১ আসনে ৫ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন।
নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, চট্টগ্রাম-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন পেয়েছেন ৫২ হাজার ৯৯৫ ভোট।
উল্লেখ্য, চট্টগ্রাম-১ (মীরসরাই ) আসনে মোট ভোটার ৩ লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৮ হাজার ৭৪১ জন, মহিলা ভোটার ১ লাখ ৭৭ হাজার ৭৮২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। আসনটির ১০৬ টি ভোটকেন্দ্রের ৭১৭ টি ভোটকক্ষে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)