বৃহস্পতিবার ● ২৫ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ
রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ
হাঁড়জনিত (এংকাইলোজিং স্পন্ডিলাইটিস) বিরল রোগে আক্রান্ত রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী রুপক খীসার পাশে দাঁড়িয়েছেন রাঙামাটি জেলা পুলিশ ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড ।
আজ ২৫ জানুয়ারী বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের সভাকক্ষে অসুস্থ শিক্ষার্থী পরিবারের কাছে নগদ ২ লক্ষ টাকা প্রদান করেন রাঙামাটি জেলা পুলিশ ও মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার), বিকাশ লিমিটেড এর এক্সটার্নাল এফেয়ার্স এর ইভিপি ও বিভাগীয় প্রধান মেজর এ.কে.এম. মনিরুল করিম (অবঃ), এসিস্ট্যান্স ম্যানেজার মো. কামরুল ইসলাম, রাবিপ্রবি’র প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যন ড. নিখিল চাকমা, সিএসই বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আহমেদ ইমতিয়াজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, হিসাব দপ্তরের পরিচালক মো. নূরুজ্জামান, রাঙামাটি জেলা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরে আলম এবং অসুস্থ শিক্ষার্থীর মামা এডভোকেট রাজীব চাকমাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা এবং সিএসই বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন
পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন