শিরোনাম:
●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ●   রাঙামাটির বাঘাইছড়িতে ৩০ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করেছে ২৭ বিজিবি ●   বাকৃবিতে আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল গেস্ট হাউস কনফারেন্স হল এর উদ্বোধন ●   রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর জয়নুল আবেদীন সিদ্দিকী’র যোগদান ●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
রাঙামাটি, শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » সকল বিভাগ » আদালতের নির্দেশে ২৫ বছর পর ভূমি ফিরে পেল আল আরব এসোসিয়েট
প্রথম পাতা » সকল বিভাগ » আদালতের নির্দেশে ২৫ বছর পর ভূমি ফিরে পেল আল আরব এসোসিয়েট
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আদালতের নির্দেশে ২৫ বছর পর ভূমি ফিরে পেল আল আরব এসোসিয়েট

--- হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: সিলেটে আদালতের নির্দেশে সোমবার (৫ ফেব্রুয়ারী) গোয়াইনঘাট উপজেলায় দীর্ঘ ২৫ বছর বেদখলকৃত জমি ফিরে পেলো আল আরব এসোসিয়েট লি.। অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিকের হাতে জমি সমঝে দিলো স্থানীয় প্রশাসন।

গোয়াইনঘাটের ছৈলাখেল ৪র্থ খন্ড মৌজার জেএল নং-১০৫, আরএস জেএল নং-৮৩, এসএ খতিয়ান নং-৩৪ , এসএ দাগ নং-১৫৯, আরএস দাগ নং-২৮০ এর ০.৩৩ একর জমি থেকে অবৈধ দখলদারকে আদালতের নির্দেশে উচ্ছেদ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। গোয়াইনঘাট থানা পুলিশের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে ম্যাজিস্ট্রেরিয়াল দায়িত্ব পালন করেন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. তানভীর হোসেন।

সহকারী কমিশনার (ভুমি) মোঃ তানভীর হোসেন বলেন, বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে রেকর্ডিও জমি অবৈধ দখল উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমি দখলে সমঝে দেয়া হয়েছে। বিবাদিরা সুশৃঙ্খলভাবে আদালতের রায় মেনে নিয়ে মালামাল সরিয়ে নিয়েছে। ফলে দখল কার্যক্রমে কোন বাধা বিঘ্ন হয়নি।

বাদীপক্ষের আইনজীবি প্রদীপ ভট্টাচার্য বলেন, ১৯৯৮ সাল থেকে বিবাদিরা ভূমিটি অবৈধভাবে দখল করে রেখেছিল। আমাদের দায়ের করা স্বত্ব মামলায় আদালত আমার মক্কেলের পক্ষে রায় ও দখলের আদেশ জারি করে। সেই মোতাবেক আজ আমরা জমি ফেরত পেয়েছি।

জমির মালিক আল আরব এসোসিয়েট লি. ম্যানেজিং ডিরেক্টর মাহবুবুল আলম বলেন, বিজ্ঞ আদালতে আমরা ন্যায়বিচার পেয়েছি। আদালত-প্রশাসনের সহযোগিতায় দীর্ঘ ২৫ বছর বেদখল হওয়া ভূমি পুনরুদ্ধার হয়েছে আজ।

সিলেটে খাল থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার খালের মাধ্যে থেকে ভাসমান এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারী) উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামে খালের মাধ্যে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহত যুবকের নাম নাজিম উদ্দীন (৩২)। সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামে খালে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তবে মৃত্যুর কারন এখনো স্পষ্ট নয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত মেহেদী হাসান সুমন বলেন, রুস্তমপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমি স্পটে আছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

কাজিটুলা থেকে বৃদ্ধ নিখোঁজ; ১৯ দিনেও মেলেনি খোঁজ

সিলেট :: সিলেটে ১৯ দিন থেকে নিখোঁজ এক বৃদ্ধ ব্যক্তি। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মেলেনি তার সন্ধান। নিখোঁজ ব্যক্তির নাম আরব আলী (৬০)। তিনি শারিরীকভাবে অসুস্থ। গত ১৮ জানুয়ারী কাজিটুলার বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান। আর ফিরে আসেননি। এ ঘটনায় আরব আলীর মেয়ে ইমা বেগম কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডির বিবিরণে জানা যায়, ১৮ জানুয়ারী সকাল আনুমানিক ১১টার দিকে কাউকে না বলে আরব আলী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারপর থেকে সম্ভাব্য অনেকস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হবার সময় তার পরনে কালো রঙের শার্ট এবং নীল রঙের চেক লুঙ্গি ছিলো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। নিখোঁজ আরব আলী কাজিটুলার দিঘীরপাড়ের গিয়াস মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তার মূলবাড়ি সুনামগঞ্জের হাছননগরে।





সকল বিভাগ এর আরও খবর

পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন
সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে
রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা
কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩
রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

আর্কাইভ