শিরোনাম:
●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » খাগড়াছড়ি » সন্তু লারমা গ্রুপের হামলায় প্রসিত গ্রুপের নিহত দুই ইউপিডিএফ সদস্যের দাহক্রিয়া সম্পন্ন
প্রথম পাতা » খাগড়াছড়ি » সন্তু লারমা গ্রুপের হামলায় প্রসিত গ্রুপের নিহত দুই ইউপিডিএফ সদস্যের দাহক্রিয়া সম্পন্ন
মঙ্গলবার ● ৬ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্তু লারমা গ্রুপের হামলায় প্রসিত গ্রুপের নিহত দুই ইউপিডিএফ সদস্যের দাহক্রিয়া সম্পন্ন

--- ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার সাজেকে পিসিজেএসএস সন্তু লারমা গ্রুপ কর্তৃক প্রসিত গ্রুপের ইউপিডিএফের দুই সদস্য দীপায়ন ও আশীষ চাকমাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সাজেকে নিহতদের মহদেহের কফিন বহন করে গণবিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুরে ইউনিাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রট (ইউপিডিএফ-মূল) এর বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে এ গণবিক্ষোভের আয়োজন করা হয়।
প্রতিবাদ সমাবেশ থেকে খুনিদের গ্রেফতারের দাবিতে আগামীকাল ৭ ফ্রেব্রুয়ারি ২০২৪, বুধবার সাজেকের পর্যটন সড়কসহ সাজেক ইউনিয়নে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রবিবার দুপুর ১২টার সময়ে মাচলং ব্রিজ পাড়া গ্রামে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা উক্ত দুই ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা করে।
ঘটনার পর সাজেক থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।
ময়না তদন্ত শেষে গতকাল ৫ ফেব্রুয়ারি, সোমবার সন্ধ্যায় তাদের লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ।
এরপর তাদের দুজনের মরদেহ মৈত্রী পাড়ায় নিয়ে যাওয়া হয় এবং সেখানে আশিষ ও দীপায়ন চাকমার মরদেহের কফিন ইউপিডিএফ’র দলীয় পতাকায় আবৃত করে রাখা হয়।
আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারি ২০২৪ দুপুর ১২টায় নিহত আশীষ ও দীপায়ন চাকমার মরদেহের কফিন সহকারে মৈত্রী পাড়া থেকে একটি গণবিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি মাচলং সেনাক্যাম্প ও সাজেক থানা এলাকা প্রদক্ষিন করে মাচলং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন গ্রামের প্রায় ২/৩ হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সমাবেশ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে ইউপিডিএফ, গণতান্ত্রিক যুব ফোরাম, পিসিপি, নারী সংঘ, শহীদ পরিবারবর্গ ও এলাকাবাসী নিহতদের মরদেহের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
সেখানে পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা স্যালুট দিয়ে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
পরে শহীদদের উদ্দেশ্যে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ইউপিডিএফ-মূল সংগঠক সুমন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা, গণতান্ত্রক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সদস্য উজ্জলা চাকমা।
ইউপিডিএফ নেতা অডিট চাকমা বলেন, আশিষ ও দীপায়ন চাকমা জুম্ম জাতির অধিকার আদায়ের স্বার্থে লড়াই-সংগ্রাম করে যে শহীদ হয়েছেন জাতি তাদের কখনো ভুলতে পারবে না। জুম্ম জাতির কাছে তারা চির অমর হয়ে থাকবেন।
তিনি এ যাবত পার্টির সাড়ে তিনশ’র অধিক শহীদ হয়েছেন উল্লেখ করে অতীতে সন্তু গ্রুপ কর্তৃক সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন।
তিনি এসব হত্যাকাণ্ডের দায় সরকার-প্রশাসনেকে নিতে হবে উল্লেখ করে বলেন, সরকার-প্রশাসনের ইন্ধনেই জেএসএস সন্তু গ্রুপ সহ ঠ্যাঙাড়ে সন্ত্রাসীরা এই হত্যার ঘটনা ঘটাচ্ছে। গত ৪ ফেব্রুয়ারি সন্তু লারমা গ্রুপের সন্ত্রাসীরা যেভাবে দিন দুপুরে আশীষ ও দীপায়ন চাকমাকে নির্মমভাবে হত্যা করেছে এর দায় প্রশাসন এড়াতে পারে না।
সরকার-প্রশাসন যদি পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে রক্তের হোলিখেলা খেলতে চায় তাহলে সকল পরিস্থিতির জন্য সরকারকে দায় নিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশ থেকে তিনি আশীষ ও দীপায়ন চাকমার হত্যাকারী সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আগামী ৭ ফেব্রুয়ারি ২০২৪, বুধবার সাজেকের পর্যটন সড়কসহ সাজেক ইউনিয়নে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন এবং অবরোধ কর্মসূচি সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
সমাবেশ শেষে আশীষ ও দীপায়ন চাকমার মরদেহ তাদের স্ব স্ব গ্রামে নিয়ে দাহক্রিয়া সম্পন্ন করা হয়।
এদিকে গণবিক্ষোভ মিছিল ও দাহক্রিয়া অনুষ্ঠান বানচাল করে দেয়ার লক্ষ্যে গতকাল থেকে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা বাঘাইহাট বাজারের সকল প্রকার যানবাহন জোনের ফুটবল খেলার মাঠে নিয়ে রাখে।
আজ সকাল থেকে সেনাদের বাধার কারণে কোন গাড়ি চলাচল করতে দেয়নি। শুধুমাত্র পর্যটনের গাড়িগুলো সেনাদের পাহারায় চলতে দেওয়া হয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)